প্রতীকী ছবি
দোহার প্রতিনিধিঃ ঢাকার দোহারের কুসুমহাটি ইউনিয়নের কোঠাবাড়ি চকে নিখোঁজের একদিন পর শেখ মোহাম্মদ আলী (৭০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। নিহত মোহাম্মদ আলী উপজেলার সুন্দরীপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ২৯ এপ্রিল আসরের নামাজ পরতে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ হয় মোহাম্মদ আলী। পরদিন সকালে কোঠাবাড়ি চকে স্থানীয়রা একটি গাছের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খরব দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এদিকে ঘটনাটি রহস্যজনক বলছেন এলাকাবাসী।
দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়...
নিউজ ডেস্কঃ ভোরের আলো ফুটতেই দেশের দুই মহাসড়কে ভয়াবহ দু...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের প্রবল ...
দিনাজপুর প্রতিনিধি : ৩ দিন আগে গত মঙ্গলবার সৈয়দপুরে নিখোজ যু...
নিউজ ডেস্ক : সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্...

মন্তব্য (০)