• সমগ্র বাংলা

ট্রেনে বন্ধুর ব্যাগ তুলে দিতে গিয়ে দুর্ঘটনার কবলে প্রান গেল কিশোর বন্ধুর

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

দিনাজপুর প্রতিনিধি: ট্রেনে ওঠার সময় বন্ধুর হাত ফসকে পড়ে যাওয়া ব্যাগ তুলে দেওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে প্রান গেছে বকুল নামে এক কিশোর বন্ধুর। আজ মঙ্গলবার সকালে মর্মান্তিক ওই দুর্ঘটনা ঘটেছে দিনাজপুরের বিরামপুর ষ্টেশনে। নিহত বকুল হোসেন(১৬) বিরামপুরের হাবিবপুর এলাকার মেহেদুল ইসলামের ছেলে। সে হাবিবপুর দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্র।

নিহত কিশোরের মামা হামিদুর রহমান জানান, আজ মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে  কয়েকজন বন্ধু চিলাহাটি এক্সেপ্রেস ট্রেনে চড়ে গন্তব্যে যেতে অপেক্ষা করছিল। এসময় এক বন্ধুর হাত ফসকে একটি ব্যাগ নিচে পড়ে যায়। সেই ব্যাগটি বন্ধুর হাতে তুলে দিতে চেস্টা করছিল বকুল। এসময় ২ নম্বর লাইন দিয়ে ছুটে চলা পঞ্চগড় এক্সেপ্রেস ট্রেনের বগির ধাক্কায় ছিটকে পড়ে যায় সে। 

দ্রুত তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মৃত বলে ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক। বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জান্নাতুন ফেরদৌস জানান,  বুকে গুরুতর আঘাতের কারনে হাসপাতালে আনার আগেই মৃত্যু ঘটেছে তার।

বিরামপুর রেলওয়ে ষ্টেশন মাস্টার আনন্দ কুমার চক্রবর্তী জানান, সকাল সোয়া ৯টার দিকে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ক্রসিং এর  জন্য চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ষ্টেশনে ১ নম্বর প্লাটফর্মে অপেক্ষা করছিল।

এসময় ২ নম্বর লাইন দিয়ে ছুটে চলা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের একটি বগির ধাক্কায় ছিটকে পড়েছিল বকুল নামের কিশোরটি।বিরামপুর থানার উপ পরিদর্শক মামুনুর রশিদ জানান, সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে লাশ হস্হান্তর করেছেন তারা।

মন্তব্য (০)





image

কালিয়াইশ ইউনিয়ন পরিষদে সেবায় ভোগান্তি; তদন্তের নির্দেশ ইউ...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়...

image

‎সাতসকালে সড়কে ঝরল ১৬ প্রাণ

নিউজ ডেস্কঃ ভোরের আলো ফুটতেই দেশের দুই মহাসড়কে ভয়াবহ দু...

image

৩দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের প্রবল ...

image

সৈয়দপুর নিখোজ যুবকের লাশ দিনাজপুর সদরে উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি : ৩ দিন আগে গত মঙ্গলবার সৈয়দপুরে নিখোজ যু...

image

দুই ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরল ১৬ প্রাণ

নিউজ ডেস্ক : সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্...

  • company_logo