• সমগ্র বাংলা

কুষ্টিয়ার মিরপুরে নছিমনের ধাক্কায় মোটর সাইকেল চালকের মৃত্যু

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার মিরপুরে নছিমনের ধাক্কায় মোটর সাইকেল চালক শাজাহান (৫০) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার সকালের দিকে মিরপুর উপজেলার চেয়ারম্যান রোডে এই দূর্ঘটনা ঘটে। নিহত শাজাহান মিরপুর উপজেলার নওয়াপাড়া জুগিপোল এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। পেশায় সে একজন কাঁচামাল ব্যবসায়ী।মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান। 

নিহত শাজাহান মোটর সাইকেল নিয়ে মিরপুর থেকে কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিল। পথে চেয়ারম্যান রোড এলাকায় একটি গরুবাহী ইঞ্জিন চালিত নছিমন মোটর সাইকেলকে সজোরে ধাক্কা দিলে ছিটকে রাস্তায় পড়ে যায় শাজাহান। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাজাহানের মৃত্যু হয়। এদিকে দূর্ঘটনার পর নছিমনের চালক পালিয়ে যায়।

মন্তব্য (০)





image

কালিয়াইশ ইউনিয়ন পরিষদে সেবায় ভোগান্তি; তদন্তের নির্দেশ ইউ...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়...

image

‎সাতসকালে সড়কে ঝরল ১৬ প্রাণ

নিউজ ডেস্কঃ ভোরের আলো ফুটতেই দেশের দুই মহাসড়কে ভয়াবহ দু...

image

৩দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের প্রবল ...

image

সৈয়দপুর নিখোজ যুবকের লাশ দিনাজপুর সদরে উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি : ৩ দিন আগে গত মঙ্গলবার সৈয়দপুরে নিখোজ যু...

image

দুই ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরল ১৬ প্রাণ

নিউজ ডেস্ক : সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্...

  • company_logo