ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। আটক বাদল মিয়া(২৭) ভারতের কোচবিহার জেলার সাহেবগঞ্জ থানার সীমান্তবর্তী নট্টবাড়ী করলা গ্রামের জাহিদুল মিয়ার ছেলে।
জানা গেছে, শনিবার রাতে ভারত থেকে অবৈধভাবে ফুলবাড়ী সীমান্ত দিয়ে প্রবেশ করে নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে ঘুরাফেরা করছিল ভারতীয় নাগরিক বাদল মিয়া। খবর পেয়ে বালারহাট ক্যাম্পের টহলরত বিজিবির সদস্যরা বাজার থেকে ওই ভারতীয় নাগরিককে আটক করে। পরে রাত ১২ টার দিকে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করেন।
এ বিষয়ে ফু্লবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অপরাধে বিজিবি বাদী হয়ে পাসপোর্ট আইনে মামলা করেছে। রোববার (২৮ এপ্রিল) দুপুরে ওই ভারতীয় নাগরিককে জেল-হাজতে পাঠানো হয়েছে।
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়...
নিউজ ডেস্কঃ ভোরের আলো ফুটতেই দেশের দুই মহাসড়কে ভয়াবহ দু...
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের প্রবল ...
দিনাজপুর প্রতিনিধি : ৩ দিন আগে গত মঙ্গলবার সৈয়দপুরে নিখোজ যু...
নিউজ ডেস্ক : সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্...

মন্তব্য (০)