• সমগ্র বাংলা

রাজিবপুর ও রৌমারীতে ভোটগ্রহন কর্মকর্তাদের সাথে ডিসি- এসপি\'র মতবিনিময়

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করার নিমিত্তে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ১ম ধাপ উপলক্ষ্যে রোববার (২৮ এপ্রিল) রৌমারী ও রাজিবপুর উপজেলার ভোট কেন্দ্রসমূহের জন্য নিয়োজিত প্রিজাইডিং অফিসার গণের  প্রশিক্ষণ ও  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রৌমারীতে সকাল সাড়ে ১১ টায় নুরুল ইসলাম পাপ্পুলিয়া মিলনায়তনে এবং রাজিবপুরে বিকেল ৩ টায় রাজিবপুর পাইলট উচ্চ বিদ্যালয় হল রুম প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মমিনুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোঃ আলমগীর, রৌমারীর ইউএনও মোঃ নাহিদ হাসান খান, রাজিবপুরের ইউএনও  মোঃ তানভীর আহমেদ, রৌমারী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহহিল জামান, রাজিবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমান পিপিএম, ঢুষমারা থানার অফিসার ইনচার্জ মোঃ আবু ছায়েম মিয়া, রৌমারী উপজেলা নির্বাচন অফিসার মোঃ ইমদাদুল ইসলাম, রাজিবপুর উপজেলা নির্বাচন অফিসার লিটু আহমেদ সহ রৌমারী ও রাজিবপুরের প্রিজাইডিং অফিসারগণ। 

প্রশিক্ষণ ও  মতবিনিময় সভায় কুড়িগ্রাম জেলার রিটার্নিং অফিসার  এবং পুলিশ সুপার আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ১ম ধাপ  নির্বাচনে নির্বাচন কমিশন কর্তৃক সকল আদেশ নিষেধ যথাযথভাবে প্রতিপালনের কথা দ্ব্যর্থহীন ভাষায় উল্লেখ করেন। সকল বাধা, ভয়ভীতি, লোভ-লালসার উর্ধ্বে উঠে শতভাগ সততা, সাহস, নিষ্ঠা, ও পেশাদারিত্বের সাথে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সকলেই।

মন্তব্য (০)





image

কালিয়াইশ ইউনিয়ন পরিষদে সেবায় ভোগান্তি; তদন্তের নির্দেশ ইউ...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়...

image

‎সাতসকালে সড়কে ঝরল ১৬ প্রাণ

নিউজ ডেস্কঃ ভোরের আলো ফুটতেই দেশের দুই মহাসড়কে ভয়াবহ দু...

image

৩দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের প্রবল ...

image

সৈয়দপুর নিখোজ যুবকের লাশ দিনাজপুর সদরে উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি : ৩ দিন আগে গত মঙ্গলবার সৈয়দপুরে নিখোজ যু...

image

দুই ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরল ১৬ প্রাণ

নিউজ ডেস্ক : সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্...

  • company_logo