• সমগ্র বাংলা

জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ" এ শ্লোগানে উজ্জীবিত হয়ে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও জেলা আইনজীবী সমিতি কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে-২০২৪ উপলক্ষে আজ ২৮ এপ্রিল রবিবার  সকাল ১০ টায়  উক্ত আলোচনা সভায় চুয়াডাঙ্গা বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ। 

\"\"

মোঃ জিয়া হায়দার এর  সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার (পিপিএম-সেবা) জনাব আর এম ফয়জুর রহমান। এসময় বক্তব্যে পুলিশ সুপার বলেন বিচার পাওয়া মানুষের সাংবিধানিক অধিকার। 

বাদী ও বিবাদীদের আইন সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকায় সুবিচার প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। এ কারণে আর্থিক অসচ্ছল ও অন্যান্য কারণে যারা ন্যায় বিচার প্রাপ্তিতে বঞ্চিত হচ্ছেন, তাদের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ২০২০ সালে যুগান্তকারী ও জনবান্ধব আইন সহায়তা কমিটি সংক্রান্ত আইনটি প্রণয়ন করে। 

সরকারের সুদৃষ্টি ও লিগ্যাল এইড কমিটির মাধ্যমে প্রতিনিয়ত সমাজের সুবিধা বঞ্চিত বিচার প্রত্যাশীরা আইনের সহায়তা পাচ্ছে। 

এসময় পুলিশ সুপার মহোদয় আরও বলেন, বিচারিক কার্যক্রমের সাথে জড়িত সকল সম্মানিত স্টেকহোল্ডারগণের তৎপরতায় বিচার প্রত্যাশীদের দ্রুততম সময়ে আইনগত সহায়তা প্রদান করে সুবিচার পাইতে সহায়তা করলেই বর্তমান সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য সফল বাস্তবায়ন হবে। 

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গা। জনাব মুসরাত জেরীন, বিজ্ঞ বিচারক(জেলা ও দায়রা জজ), নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, চুয়াডাঙ্গা; জনাব মোঃ লুৎফর রহমান শিশির, বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গা। জনাব মোঃ বেলাল হোসেন, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটর, চুয়াডাঙ্গা; জনাব মহঃ শামসুজ্জোহা, সভাপতি, জেলা আইনজীবী সমিতি, চুয়াডাঙ্গা; জনাব মোঃ আশরাফুল ইসলাম খোকন, বিজ্ঞ সহকারী কৌশলী (জি.পি), চুয়াডাঙ্গা; জনাব মোঃ তালিম হোসেন, সাধারণ সম্পাদক, জেলা আইনজীবী সমিতি, চুয়াডাঙ্গাসহ বিজ্ঞ বিচারক ও আইনজীবীগণ এবং  প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

মন্তব্য (০)





image

কালিয়াইশ ইউনিয়ন পরিষদে সেবায় ভোগান্তি; তদন্তের নির্দেশ ইউ...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়...

image

‎সাতসকালে সড়কে ঝরল ১৬ প্রাণ

নিউজ ডেস্কঃ ভোরের আলো ফুটতেই দেশের দুই মহাসড়কে ভয়াবহ দু...

image

৩দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেক...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের প্রবল ...

image

সৈয়দপুর নিখোজ যুবকের লাশ দিনাজপুর সদরে উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি : ৩ দিন আগে গত মঙ্গলবার সৈয়দপুরে নিখোজ যু...

image

দুই ঘণ্টার ব্যবধানে সড়কে ঝরল ১৬ প্রাণ

নিউজ ডেস্ক : সিলেটের ওসমানীনগরে ঢাকা-সিলেট মহাসড়কে দুই যাত্...

  • company_logo