• লিড নিউজ
  • সমগ্র বাংলা

কান্তজী মন্দিরে একসঙ্গে ২০ হাজার কন্ঠে গীতা পাঠের আসর

  • Lead News
  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের কান্তজী মন্দির চত্তরে দেশে প্রথম বারের মত ২০ হাজার কন্ঠে একসঙ্গে গীতা পাঠ করেছেন সনাতন ধর্মালম্বীর অনুসারিরা। রংপুর বিভাগীয় পবিত্র বেদ ও শ্রীমদ্ভগবদ্গীতা শিক্ষাদান সংঘের আয়োজনে আজ শনিবার দিনব্যাপি আসরে অংশ নেন বিভিন্ন বয়সী অসংখ্য ভক্ত অনুরাগী পুণ্যার্থী।

সকালে  জাতীয় পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে আসরের সূচনা করেন ভূমি মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের এমপি দ্রোপদী দেবী আগরওয়ালা, সাবেক এমপি মনোরঞ্জনশীল গোপাল, পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নূর এ আলম, আয়োজক কমিটির আহবায়ক তুষার রঞ্জন রায়, রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ বিভাত্ননন্দ মহারাজ, এবং রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিংহ সহ অন্যান্যরা। সভাপতিত্ব করেন গীতা সংঘের সভাপতি সুনীল চক্রবর্তী।

উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ভুমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন, এইদেশ হিন্দু মুসলিম, খ্রীষ্টানসহ সকল ধর্মের রক্তের বিনিময়ে স্বাধীন করা হয়েছে। দেশ সংখ্যালঘু বলে কিছু নেই।  দেশে সকল ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। আমরা বাঙালি, আমরা নাগরিক দিক থেকে আমরা বাংলাদেশি। অতএব আমরা এখানে সংখ্যালঘু নেই।  বাংলাদেশের শতকরা ৯৫ ভাগ মানুষ অসাম্প্রদায়িক চেতনাধারী। আমাদের যে সাম্প্রদায়িক ঐতিহ্যের ইতিহাস রয়েছে, সেই ইতিহাস ধরে রাখতে হবে। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। তবে কিছু ব্যক্তি তাদের ব্যক্তি স্বার্থ অথবা  রাজনতিক স্বার্থে উস্কানি দিয়ে মানুষকে সামাজিক ভাবে বিভ্রান্ত করে । সুতরাং আমাদের দীর্ঘ দিনের সম্প্রীতি কেউ যদি ক্ষুন্ন করতে চায় তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। 

এর আগে আনুষ্ঠানিক ভাবে (বিংশতি কন্ঠে  শ্রীমদ্ভ গবদ্গীতা পাঠ) ২০ হাজার কন্ঠে একসাথে ধর্মীয় গ্রন্থ গীতা পাঠ করেন পুরোহিত শিক্ষার্থীসহ সনাতন ধর্মাবলম্বীর অনুসারিরা। এসময় ধর্মীয় শ্লোগে কন্ঠ মিলানোসহ শঙ্খ এবং উলুধ্বনীতে মেতে উঠেন তারা।

আগামী ডিসেম্বরে নীলফামারী এবং ঢাকায় লাখো কন্ঠে গীতা পাঠের আয়োজন করা হবে বলে ঘোষনা করেছেন আয়োজকরা।

মন্তব্য (০)





image

বৈধ চ্যানেলে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে ইউসিবির সম্মাননা...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বৈধ ব্যাংক...

image

নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্ক...

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নে দত্তপাড়া ...

image

সিগারেট জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের ...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে ঘরের ভেতর জমে থাক...

image

কালিয়াইশ ইউনিয়ন পরিষদে সেবায় ভোগান্তি; তদন্তের নির্দেশ ইউ...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়...

image

‎সাতসকালে সড়কে ঝরল ১৬ প্রাণ

নিউজ ডেস্কঃ ভোরের আলো ফুটতেই দেশের দুই মহাসড়কে ভয়াবহ দু...

  • company_logo