• সমগ্র বাংলা

মা‌নিকগ‌ঞ্জে বৃষ্টির জন‌্য ইসতিসকার নামাজ আদায় ও বিশেষ দোয়া

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মা‌নিকগঞ্জ প্রতিনিধিঃ সারাদেশে চলছে প্রচন্ড তাপদাহ। এই তাপদাহ থেকে মুক্তি পেতে এবং বৃষ্টির আশায় মানিকগঞ্জ জেলা ইমাম মোয়াজ্জিন কল্যাণ পরিষদের উদ্যোগে ইসতিসকার নামাজ আদায় ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

২৭ এপ্রিল (শনিবার) সকাল ১০টায় শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে ইসতিসকার নামাজ ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। 

উক্ত ইসতিসকার নামাজে ইমামতি করেন সর্বজন শ্রদ্ধেয় আলেম মুফতি মাওলানা মুহিবুল্লাহ। নামাজ শেষে মুসল্লিদের উদ্দেশ্যে খুতবা পাঠ করেন মানিকগঞ্জ জেলা ইমাম মোয়াজ্জিন কল্যাণ পরিষদের সভাপতি মুফতি রফিকুল ইসলাম ।

এরপরই বৃষ্টির আশায় বিশেষ মোনাজাত করা হয়। কান্নাজড়িত কণ্ঠে আল্লাহর কাছে দাবদাহ থেকে মুক্তি চান মুসল্লিরা। একইসাথে বৃষ্টির মাধ্যমে সারাদেশে শীতল স্পর্শ বুলিয়ে দেয়ার দোয়াও করেন তারা। উক্ত নামাজে স্থানীয় শত শত মুসল্লিরা অংশগ্রহণ করেন।

নামাজের পূর্বে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ জেলা ইমাম মোয়াজ্জিন কল্যাণ পরিষদের সভাপতি মুফতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আশিকুর রহমান ছানোয়ার, কোষাধ্যক্ষ মাওলানা মাহবুবুর রহমানসহ অন্যান্যরা।

এ সময় নামাজ আদায় করতে আসা মুসল্লিরা জানান, তীব্র গরমের কারণে কাজের জন্য বাইরে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। ভয়ঙ্কর এই রোদে শরীর ঝলসে যাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মুসল্লিরা আরো জানান, বনায়ন ধ্বংসের কারণে প্রতিবছর তাপমাত্রা বাড়ছে। পৃথিবী রক্ষায় এখনই সচেতন হতে হবে।

জেলা ইমাম মোয়াজ্জিন কল্যাণ পরিষদের সভাপতি মুফতি রফিকুল ইসলাম বলেন, সারা দেশে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ। আমাদের জেলায়ও একই অবস্থা। তীব্র গরম থেকে মুক্তি পেতে ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে এবং মহান রবের নিকট দুহাত তোলে বিশেষ মোনাজাত করা হয়।

মন্তব্য (০)





image

বৈধ চ্যানেলে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে ইউসিবির সম্মাননা...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বৈধ ব্যাংক...

image

নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্ক...

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নে দত্তপাড়া ...

image

সিগারেট জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের ...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে ঘরের ভেতর জমে থাক...

image

কালিয়াইশ ইউনিয়ন পরিষদে সেবায় ভোগান্তি; তদন্তের নির্দেশ ইউ...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়...

image

‎সাতসকালে সড়কে ঝরল ১৬ প্রাণ

নিউজ ডেস্কঃ ভোরের আলো ফুটতেই দেশের দুই মহাসড়কে ভয়াবহ দু...

  • company_logo