• লিড নিউজ
  • আন্তর্জাতিক

যুক্তরাজ্যের তেলবাহী ট্যাংকার জাহাজে হুতিদের মিসাইল হামলা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সিএনআই

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের একটি তেলবাহী ট্যাংকার জাহাজে সরাসরি আঘাত হানলো হুতিদের ছোড়া মিসাইল।  যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা আমব্রে শুক্রবার (২৬ এপ্রিল) লোহিত সাগরে একটি জাহাজের কাছে হামলা হওয়ার তথ্য জানিয়ে।

 অপরদিকে এক টেলিভিশন ভাষণে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে জানিয়েছেন, যুক্তরাজ্যের তেলবাহী ট্যাংকার ‘আন্দ্রোমেদা স্টারে’ তাদের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সরাসরি আঘাত হানতে সমর্থ হয়েছে।

তিনি আরও জানান ইয়েমেনের সাআদা অঞ্চলের আকাশ সীমায় যুক্তরাষ্ট্রের একটি ড্রোন ভূপাতিত করেছে হুতি বাহিনী। খবর বিবিসি, রয়টার্স

‘আন্দ্রোমেদা স্টারে’ নামের এই ট্যাংকারটি বেশ বড় একটি জাহাজ। হামলার সময় এতে কি পরিমাণ তেল ছিল সেটি জানা যায়নি। এছাড়া জাহাজটি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়টিও এখনো স্পষ্ট নয়।

গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর প্রতিবাদে গত বছরের নভেম্বর থেকে লোহিত সাগরে চলাচল করা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলি জাহাজে হামলা চালানো শুরু করে হুথি বিদ্রোহীরা। এর আগেও যুক্তরাজ্যের জাহাজে হামলা চালিয়েছিল হুথিরা। সশস্ত্র এ বিদ্রোহী গোষ্ঠীর হামলায় গত ফেব্রুয়ারিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল রুবিমার নামের একটি ব্রিটিশ জাহাজ। যা পরে সমুদ্রের তলিয়ে যায়।

মন্তব্য (০)





image

‎ইরানে ফের মার্কিন হামলা, বন্দর ও উপকূলীয় এলাকাগুলোতে দফা...

আন্তর্জাতিক ডেস্ক: ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ...

image

কেমন আছেন ইরানের বর্তমান ইহুদিরা?

নিউজ ডেস্ক : পাশ্চাত্যে ইরানকে সাধারণত একটি ইহুদি-বিদ্বেষী র...

image

যে উপায়ে নীরবে ধনী হচ্ছেন লাখো আমেরিকান

নিউজ ডেস্ক : আমেরিকান স্বপ্ন বা আমেরিকান ড্রিম পূরণের চিরাচর...

image

চীন-পাকিস্তানের ‘আয়রন ব্রাদার্স’ সম্পর্ক, শান্তি কূটনীতির...

নিউজ ডেস্ক : ১৯৬৩ সালের মার্চে পাকিস্তান একটি বিরল সিদ্ধান্ত...

image

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে একই পরিবারের ১৩ জন সহ নিহত ২৮

নিউজ ডেস্ক : আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় একটি অবৈধ সোনার খনি ধ...

  • company_logo