• সমগ্র বাংলা

বগুড়ায় ট্রাক শ্রমিক নেতাকে কুপিয়ে আহত

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

বগুড়া প্রতিনিধিঃ বগুড়া সদরে আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি রাসেল মন্ডলকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে৷ শুক্রবার বিকেল ৩ টার দিকে উপজেলার ছোট কুমিড়া এলাকায় এ ঘটনা ঘটে৷ 

আহত রাসেল বগুড়া শহরের নিশিন্দারা এলাকার  মৃত রফিকের ছেলে। বর্তমানে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন। 

বগুড়া আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খলিলুর রহমান বলেন, রাসেল ছোট কুমিড়া এলাকায় একটি শালিসের জন্য গিয়েছিলেন। সেখানে তুচ্ছ ঘটনায় বাকবিতণ্ডতার জেরে স্থানীয় ফরহাদ নামের এক যুবক তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়৷ পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এরচাইতে বেশি কিছু জানিনা। তবে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। 

ছিলিমপুর (মেডিকেল) পুলিশ ফাঁড়ির এসআই আনিছুর রহমান বলেন, শ্রমিক নেতা রাসেলের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের জন্য ১৮ টি সেলাই দিতে হয়েছে। আঘাতের ধরণ গভীর না হওয়ায় তিনি এখন আশংকামুক্ত। সার্জারি বিভাগে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে৷ 

বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শাহীনুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার কারণ এখনও জানা যায়নি। জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে৷

মন্তব্য (০)





image

বৈধ চ্যানেলে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে ইউসিবির সম্মাননা...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বৈধ ব্যাংক...

image

নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্ক...

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নে দত্তপাড়া ...

image

সিগারেট জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের ...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে ঘরের ভেতর জমে থাক...

image

কালিয়াইশ ইউনিয়ন পরিষদে সেবায় ভোগান্তি; তদন্তের নির্দেশ ইউ...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়...

image

‎সাতসকালে সড়কে ঝরল ১৬ প্রাণ

নিউজ ডেস্কঃ ভোরের আলো ফুটতেই দেশের দুই মহাসড়কে ভয়াবহ দু...

  • company_logo