• সমগ্র বাংলা

গাজীপুরে পল্লী বিদ্যুৎ অফিসে লাগা আগুন আধা ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে পাওয়ার ট্রান্সফরমারে লাগা আগুন ৩০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের টিম লিডার আশরাফ উদ্দিন। এর আগে একইদিন বিকেল সাড়ে ৪টার আগুন লাগে। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে প্রায় ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

 টিম লিডার আশরাফ উদ্দিন বলেন, খবর পেয়ে তাদের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৪টার সময় কোনাবাড়ী জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের ১০ মেগাওয়াট ট্রান্সফরমারে হঠাৎ আগুন ধরে চারিদিকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় আশপাশের লোকজনের মধ্যে ভয় কাজ করতে থাকে।

বন্ধ হয়ে যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ আনে। কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের জেনারেল ম্যানেজার কামাল হোসেন বলেন,  এটি ১০ মেগাওয়াট পাওয়ার ট্রান্সফরমার। এখান থেকে শুধু কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বিদ্যুৎ সরবরাহ করা হয়। লোডশেডিংয়ের কারণে হাফ মেগাওয়াটে সার্ভিস দিচ্ছিলাম। সম্ভবত অতিরিক্ত গরমের কারণে শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।

মন্তব্য (০)





image

যারা ধানের শীষে ভোট দেননি তারা এখন আফসোস করছেন: এমপি আরিফ...

পাবনা প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ...

image

ফরিদপুরে ভ্যানচালককে মারধরের জেরে দু’পক্ষের সংঘর্ষ: আহত ১...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ভ্যানচালককে মারধরের ঘটন...

image

ত্রাণমন্ত্রীর উদ্যোগে লালমনিরহাটে ভাই-বোন পেলেন মাথা গোঁজ...

‎​লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে রেললাইনের পাশে জরাজ...

image

চাটমোহরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

পাবনা প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহ...

image

চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়ো...

  • company_logo