• সমগ্র বাংলা

আফ্রিকায় ডাকাতের হামলায় সোনারগাঁয়ের ছেলে নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ দক্ষিণ আফ্রিকায় ডাকাতদের হামলায় বাংলাদেশি এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বাংলাদেশ সময় বুধবার (২৪ এপ্রিল) বিকাল তিনটার দিকে দক্ষিণ আফ্রিকার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় তাকে হত্যা করে আফ্রিকার ডাকাতরা।

নিহত যুবকের নাম কামাল হোসেন (৩৫) ওরফে আসিফ ইকবাল । সে সোনারগাঁও উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের গোহাট্টা এলাকার মৃত খলিল মিয়ার ছেলে। ১০ বছর আগে স্ত্রী ও কন্যাকে রেখে দক্ষিণ আফ্রিকায় পারি জমায় তিনি। নিহতের ভাগ্নে সাংবাদিক আরাফাত হোসেন সিফাত তথ্যটি নিশ্চিত করেন।

সিফাত বলেন, কামাল মামা দক্ষিণ আফ্রিকার হিয়াভুসা এলাকায় একটি দোকান নিয়ে ব্যবসা করতেন। বুধবার বিকেলে দোকানটিতে ডাকাতদল হানা দেয়। এসময় ডাকাতরা ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার আগে তার মাথা পলিথিন দিয়ে আটকে ফেলে ও শ্বাসরোধ করে হত্যা করে। আমাদের এক আত্মীয় সংশ্লিষ্ট দূতাবাসের সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। দ্রুত তার লাশ যেন দেশে ফিরে সেই ব্যবস্থা করা হচ্ছে।

মন্তব্য (০)





image

বৈধ চ্যানেলে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে ইউসিবির সম্মাননা...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বৈধ ব্যাংক...

image

নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্ক...

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নে দত্তপাড়া ...

image

সিগারেট জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের ...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে ঘরের ভেতর জমে থাক...

image

কালিয়াইশ ইউনিয়ন পরিষদে সেবায় ভোগান্তি; তদন্তের নির্দেশ ইউ...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়...

image

‎সাতসকালে সড়কে ঝরল ১৬ প্রাণ

নিউজ ডেস্কঃ ভোরের আলো ফুটতেই দেশের দুই মহাসড়কে ভয়াবহ দু...

  • company_logo