ছবিঃ সিএনআই
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে বৃষ্টির জন্য ইস্তিস্কার সালাত আদায় ও দোয়া প্রার্থনা করা হয়েছে। বুধবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে এগারটার সময় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ নামাজ আদায় করা হয়। ইস্তিস্কার সালাতের ঈমামের দায়িত্ব পালন করেন মাওলানা আবদুর রহমান। নামাজে হাজার হাজার মানুষ অংশ গ্রহণ করেন। এ সময় আল্লাহর কাছে তাপদাহ নিবারন ও বৃষ্টির জন্য প্রার্থনা করে মুসলমান সম্প্রদায় কান্নায় ভেঙ্গে পড়েন।
এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাচঁপুরে রহিম স্টিল কোম্পানির মসজিদ মাঠে বেলা ১১টায় বৃষ্টি চেয়ে ইস্তিস্কার নামাজ আদায় করেন মুসুল্লিরা। অংশ নেওয়া মুসল্লিরা বলেন আমরা আল্লাহর নিকট বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজে অংশ গ্রহণ করে দোয়া প্রার্থনা করেছি। আল্লাহ আমাদের দোয়া কবুল করে অবশ্যই রহমতের বৃষ্টি দান করবেন।
পাবনা প্রতিনিধিঃ পাবনা শহরের লষ্করপুর টার্মিনাল এলাকায় সাংবা...
নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর জলঢাকা পৌরসভার হাট বাজার উম...
ফরিদপুর প্রতিনিধি : ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়...
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্ট...
নড়াইল প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ সুষ্ঠু ও সুন্দ...

মন্তব্য (০)