ছবিঃ সিএনআই
ফরিদপুর প্রতিনিধিঃ তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। প্রখর রোদে পুড়ছে ফসলের মাঠ। হাঁসফাঁস অবস্থা প্রাণিকূলে। এ অবস্থায় ফরিদপুরের সালথা উপজেলায় ( সালাতুল ইসতিসকার ) বিশেষ নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
তাপদাহ থেকে মুক্তি পেতে ও আল্লার রহমতের বৃষ্টির জন্য বুধবার (২৪ এপ্রিল) বেলা ১২ টায় উপজেলা মডেল মসজিদ সংলগ্ন মাঠের মধ্যে এ নামাজ আদায় করা হয়। নামাজে উপজেলার দুইশতাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
নামাজ শেষে আল্লাহর রহমত কামনা করে তাপদাহ থেকে মুক্তি এবং বৃষ্টিবর্ষণের জন্য মোনাজাত করা হয়।
বিশেষ এই নামাজ ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম মুফতি রবিউল ইসলাম।
বিশেষ নামাজের মোনাজাত পরিচালনাকারী মুফতি রবিউল ইসলাম জানান, ‘খরা বা দাবদাহের অবস্থা থেকে নিস্কৃতি পেতে আল্লাহ তা'আলার কাছে তওবা করে দুই রাকাত নফল নামাজ পড়ে আকুতি ভরে বৃষ্টির জন্য দোয়া করতে হয়। এই নামাজকে ইসতিসকার নামাজ বলে। আল্লাহ আমাদের মঙ্গল করুক, (আমিন) ।
নিজস্ব ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াত নেতার হাতে এক খতিব লাঞ্ছিত হয়েছে...
নিজস্ব ডেস্ক : পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হাজ...
নিজস্ব ডেস্ক : উত্তরের হিমেল হওয়ার কারনে দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা...
নিজস্ব ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগে...
নিজস্ব ডেস্ক : পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় আনুমানিক ১৮ বছ...

মন্তব্য (০)