• সমগ্র বাংলা

নির্যাতিত গৃহকর্মীর পাশে রংপুর জেলা যুবলীগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

রংপুর ব্যুরোঃ নির্যাতিত গৃহকর্মী নাজিরার পাশে দাঁড়িয়েছে রংপুর জেলা যুবলীগ।রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতেল বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় খোজ খবর নেন।এসময় নির্যাতিত নারীর পাশে দার্ড়িয়েছে জেলা যুবলীগ।

বুধবার (২৪ এপ্রিল) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে নাজিরাকে দেখতে যান রংপুর জেলা যুবলীগের সভাপতি লহ্মীন চন্দ্র দাস,সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি, সহ-সভাপতি নওশাদ আলম রাজুসহ অন্যরা নেতৃবৃন্দ।এ সময় নাজিরার  শারীরিক অবস্থাসহ  তার পরিবারের খোঁজ খবর নেন তারা। সেই সাথে নাজিরার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতাও প্রদান করা হয়। রংপুর জেলা যুবলীগের এমন মহানুভবতায় আবেগে আপ্লুত হয়ে পড়েন নাজিরার পরিবারের সদস্যরা। 

রংপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে রংপুর জেলা যুবলীগ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে আমরা হাসপাতালে নির্যাতিত গৃহকর্মী নাজিরার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেই এবং আমাদের সাধ্যমত আর্থিক সহযোগিতা করি। যারা নাজিরার উপর অমানবিক নির্যাতন চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। 

উল্লেখ্য, কাজ কম করে ভাত চাওয়া অপরাধে গৃহকর্মী নাজিরাকে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে ঢাকার বিমানবন্দরে উচ্চমান সহকারী পদে কর্মরত আনোয়ার হোসেনের স্ত্রীর বিরুদ্ধে। নাজিরার পরিবার ঈদের দু'দিন পর খবর পেয়ে গাইবান্ধায় নিয়ে এসে জেলা সদর হাসপাতালে ভর্তি করান তাকে। অবস্থার অবনতি হলে গত ১৭ এপ্রিল রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করানো হয়।

মন্তব্য (০)





image

জামায়াত নেতার হাতে খতিব লাঞ্ছিত, স্বৈরাচারের দোসর বলে কিল...

১

নিজস্ব ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াত নেতার হাতে এক খতিব লাঞ্ছিত হয়েছে...

image

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ; ম...

২

নিজস্ব ডেস্ক : পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হাজ...

image

পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১১ ডিগ্রিতে

৩

নিজস্ব ডেস্ক : উত্তরের হিমেল হওয়ার কারনে দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা...

image

কুমিল্লায় আ.লীগের সঙ্গে বিএনপি-জামায়াত-পুলিশের সংঘর্ষ, ...

৪

নিজস্ব ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগে...

image

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণীর মৃত্যু

৫

নিজস্ব ডেস্ক : পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় আনুমানিক ১৮ বছ...

  • company_logo