• সমগ্র বাংলা

তিনদিন বন্ধ বাংলাবান্ধার ইমিগ্রেশন

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধিঃ ভারতের লোকসভার সাধারণ নির্বাচনের কারণে আবারও আগামীকাল বুধবার (২৪ এপ্রিল) থেকে টানা তিনদিন পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ইমিগ্রেশনসহ সকল ধরণের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। ভারতের দার্জিলিং জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কালেক্টর এবং নির্বাচন অফিসার ডাঃ. প্রীতি গোয়েলের স্বাক্ষরিত একটি বিজ্ঞোপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে পঞ্চগড় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা ও বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন। তারা জানান, ভারতের লোকসভা নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এদিকে জানা যায়, ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট অনুষ্টিত হতে যাচ্ছে আগামী ২৬ এপ্রিল। আর এই ভোট উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভারতের দার্জিলিং জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা কালেক্টর এবং নির্বাচন অফিসার ডাঃ. প্রীতি গোয়েলের স্বাক্ষরিত একটি বিজ্ঞোপ্তি প্রকাশ হয়। এই বিজ্ঞোপ্তিতে জানানো হয় আগামী বুধবার থেকে শুক্রবার (২৪ থেকে ২৬ এপ্রিল) পর্যন্ত টানা ৩ দিন ইমিগ্রেশনসহ সকল ধরণের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। এর মাঝে ভারতীয় ফুলবাড়ী ইমিগ্রেশন দিয়ে বাংলাদেশ থেকে শুধুমাত্র ভারতীয় সকল যাত্রী এবং বাংলাদেশের জরুরী মেডিকেল যাত্রী ভারতে প্রবেশ করতে পারবে। একই সাথে ভারত থেকে সকল বাংলাদেশী যাত্রী বাংলাদেশে প্রবেশ করতে পারবে। তবে কোন টুরিস্ট যাত্রী এই সময়ে ভারতে প্রবেশ করতে পারবে না। আগামী ২৭ এপ্রিল থেকে আবারো স্বাভাবিক হবে বন্দরের কার্যক্রম।

মন্তব্য (০)





image

সৃষ্টিকর্তার পরেই যেন মানুষ বিচার বিভাগের ওপর নিজের আস্থা...

ঝিনাইদহ প্রতিনিধি: শুক্রবার ঝিনাই...

image

ফরিদপুরে মশলা চাষের নতুন দুয়ার: বারি'র আধুনিক প্রশিক্ষণ ...

ফরিদপুর প্রতিনিধি : আমদানিনির্ভরতা কমিয়ে দেশের মাটিতে মশলার...

image

বৈধ চ্যানেলে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে ইউসিবির সম্মাননা...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বৈধ ব্যাংক...

image

নড়াইলে বিদ্যালয়ের প্রবেশমুখের বেহাল সড়ক, মানববন্ধনে সংস্ক...

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নে দত্তপাড়া ...

image

সিগারেট জ্বালাতেই বিকট শব্দে বিস্ফোরণ, দগ্ধ একই পরিবারের ...

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দরে ঘরের ভেতর জমে থাক...

  • company_logo