• সমগ্র বাংলা

ফেনীতে গোসলে নেমে লাশ হলেন নৌ-সৈনিক

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ফেনী প্রতিনিধিঃ  তীব্র তাপদাহের কারণে নৌ সৈনিক আবুল হাসান মুহুরি নদীতে গোসল করতে যায়। পানিতে নামার পর থেকে সে নিখোঁজ ছিল। ফেনীর মুহুরি নদীতে নিখোঁজ হওয়ার ৯ঘন্টা পর নৌবাহিনীর এক সৈনিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পরশুরাম থানার ওসি। 

জানা গেছে, শনিবার (২০ এপ্রিল) দুপুরে মুহুরী নদীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের শালধর অংশে গোসল করতে গিয়ে নিখোঁজ হন নৌ সৈনিক আবুল হাসান (২২)। খবর পেয়ে দমকল বাহিনী ও চট্টগ্রাম থেকে আশা নৌ বাহিনীর ডুবুরি দল ৯ ঘণ্টা অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার করেন।   

নৌ সৈনিক আবুল হাসান ওই ইউনিয়নের ধনিকুন্ডা গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি চট্টগ্রাম নৌ ঘাঁটিতে সৈনিক পদে কর্মরত ছিলেন।

নিহতের পিতা আবুল খায়ের জানিয়েছেন, হাসান ছুটিতে এসেছিল। তীব্র তাপদাহের কারণে সে দুপুরে মুহুরি নদীতে গোসল করতে যায়। পানিতে নামার পর থেকে সে নিখোঁজ ছিল।  

হাসানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে পরশুরাম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেন খান বলেন, স্থানীয় ফায়ার সার্ভিস ও চট্টগ্রাম থেকে আশা নৌ বাহিনীর ডুবুরি দল রাত ৯টার দিকে লাশ উদ্ধার করেছেন।

মন্তব্য (০)





image

আদমদীঘিতে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে ‘আওয়ামী লীগ পরিবা...

নওগাঁ প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬...

image

সোনারগাঁয়ে প্রবাসফেরত সন্তানের তান্ডব : রক্ত পানি করা টাক...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ​জমি বিক্রি আর এনজিওর কিস্তির টাকায় ছে...

image

সৃষ্টিকর্তার পরেই যেন মানুষ বিচার বিভাগের ওপর নিজের আস্থা...

ঝিনাইদহ প্রতিনিধি: শুক্রবার ঝিনাই...

image

ফরিদপুরে মশলা চাষের নতুন দুয়ার: বারি'র আধুনিক প্রশিক্ষণ ...

ফরিদপুর প্রতিনিধি : আমদানিনির্ভরতা কমিয়ে দেশের মাটিতে মশলার...

image

বৈধ চ্যানেলে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠিয়ে ইউসিবির সম্মাননা...

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: বৈধ ব্যাংক...

  • company_logo