• সমগ্র বাংলা

ঈশ্বরগঞ্জে বাড়ির সীমানা নিয়ে দ্বন্দ্বে নিহত ১

  • সমগ্র বাংলা

প্রতীকী ছবি

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাড়ির সীমানা নিয়ে বড় ভাইয়ের সাথে ছোট ভাইয়ের দ্বন্দ্বে বড় ভাই নিহত হয়েছে। শুক্রবার দুই ভাইয়ের কথা কাটাকাটির এক পর্যায়ে অসুস্থ হয়ে বড় ভাই নিহত হয়। স্থানীয় এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার জাটিয়া ইউনিয়নের নিজ তুলন্দর গ্রামের মৃত সৈয়দ জালাল উদ্দিন আহাম্মদের পুত্র সৈয়দ এমদাদুল হক (৫৭) ও তার আপন ছোট ভাই সৈয়দ আশরাফুল হক (৫২) এর মাঝে দীর্ঘদিন যাবত বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জেরে শুক্রবার সকালে দুই ভাইয়ের মাঝে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায় বড় ভাই এমদাদুল হক শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তার স্ত্রী ও মেয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে এমদাদুল হককে মৃত ঘোষণা করেন। 

এঘটনায় নিহতের ভাগিনা মাহবুবুর রহমান মামুন জানান, আমি প্রথমে আমার এক মামার মাধ্যমে জানতে পারি জায়গা জমি নিয়ে মারামারির এক পর্যায়ে মাথায় আঘাতে আমার খালু মারা যান। পরে এসে জানতে পারি কোন মারামারি হয়নি। তবে কথা কাটাকাটির সময় স্টোক করে মারা যান।

এবিষয়ে নিহতের মেয়ে সৈয়দা সুমাইয়া হক ইভা জানান, তার চাচা আশরাফুল হকের সাথে বাড়ির জায়গা জমি নিয়ে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে চাচার কথার আঘাত সইতে না পেরে তার বাবা স্টোক করেন। পরে বাবাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার বাবাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো বলেন, আমার বাবা আগে থেকেই কিডনি, হার্ড ও প্রেশারের রোগি ছিলেন। ডাক্তার বাবাকে উত্তেজিত না হওয়ার পরামর্শও দিয়েছিলেন। কিন্ত আজ চাচার কথার আঘাত সইতে না পেরে উত্তেজিত হওয়ায় স্টোক করে বাবা মারা যান।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার উপ পরিদর্শক আমিনুল ইসলাম জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য (০)





image

জামায়াত নেতার হাতে খতিব লাঞ্ছিত, স্বৈরাচারের দোসর বলে কিল...

১

নিজস্ব ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াত নেতার হাতে এক খতিব লাঞ্ছিত হয়েছে...

image

পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ; ম...

২

নিজস্ব ডেস্ক : পদ্মা সেতুর জাজিরা প্রান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হাজ...

image

পঞ্চগড়ে তাপমাত্রা নামলো ১১ ডিগ্রিতে

৩

নিজস্ব ডেস্ক : উত্তরের হিমেল হওয়ার কারনে দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা...

image

কুমিল্লায় আ.লীগের সঙ্গে বিএনপি-জামায়াত-পুলিশের সংঘর্ষ, ...

৪

নিজস্ব ডেস্ক : কুমিল্লার চৌদ্দগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগে...

image

পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণীর মৃত্যু

৫

নিজস্ব ডেস্ক : পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোটরসাইকেল দুর্ঘটনায় আনুমানিক ১৮ বছ...

  • company_logo