• সমগ্র বাংলা

ব্রাহ্মণবাড়িয়া ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

  • সমগ্র বাংলা

ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউট রেলগেটে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তার আট বছর বয়সের এক শিশু। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জেলা শহরের পুনিয়াউট রেলগেটে এই দুর্ঘটনা ঘটে।নিহতের নাম রায়হান (৩৫)।

তিনি কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দিলালপুর গ্রামের মৃত বাহার মিয়ার ছেলে। রায়হান ওই এলাকাতে ভাড়ায় থাকতেন। আহত মেয়ের নাম জাহান ইফতি (৮)।স্থানীয়রা জানান, রায়হান ঈদের ছুটি শেষে বাড়ি ফিরে রাতে একটি রেস্টুরেন্টে খাবার খেয়ে রিকশার করে বাড়ি ফিরছিলেন।

তাদের রিকশা রেল ক্রসিং দিয়ে পার হওয়ায় সময় নোয়াখালী মেইল ট্রেন ধাক্কা দেয়। এসময় রায়হান ও তার মেয়ে আহত হন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন। আখাউড়া রেলওয়ে জংশন থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন খন্দকার জানান, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 

মন্তব্য (০)





image

চাটমোহরে নাতিকে ধর্ষণ চেষ্টা, নানা গ্রেফতার

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে তৃতীয় শ্রেণীর এক শিক্ষার্...

image

যশোরের শার্শায় গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় গাছ থেকে পড়ে রবিউল ইসলাম ...

image

শেখ হাসিনা ডিসেম্বরে আসুক, আমিও বিশ্বাস করতে চাই: আইনমন্ত্রী

নিউজ ডেস্ক : পতিত স্বৈরাচার শেখ হাসিনার প্রসঙ্গ টেনে আইনমন্ত...

image

আদমদীঘিতে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে ‘আওয়ামী লীগ পরিবা...

নওগাঁ প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬...

image

সোনারগাঁয়ে প্রবাসফেরত সন্তানের তান্ডব : রক্ত পানি করা টাক...

নারায়ণগঞ্জ প্রতিনিধি: ​জমি বিক্রি আর এনজিওর কিস্তির টাকায় ছে...

  • company_logo