• সমগ্র বাংলা

বগুড়া ডালপট্টিতে উৎসবমুখর পরিবেশে বাসন্তী পূজা অনুষ্ঠিত

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া  প্রতিনিধিঃ বগুড়া শহরের ডালপট্টিতে উৎসবমুখর ভাবে প্রতি বছরের ন্যায় বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় আচার অনুষ্ঠান ও পূজা পার্বণের পাশাপাশি মন্দির প্রাঙ্গনে ছিল ছোট বড় সকল বয়সী মানুষের উপচে পড়া ভিড়। জমকালো আলোকসজ্জা ও মনোমুগ্ধকর ডেকোরেশনে বাসন্তী পূজার সকল আয়োজন সম্পন্ন করেছে ভক্তবৃন্দরা।

বুধবার মহানবমীর রাতে এলাকার সকল মানুষের প্রাণবন্ত অংশগ্রহণে পূজা উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও র‍্যাফেল ড্র অনুষ্ঠান যেখানে ৪২ জনকে বিভিন্ন আকর্ষণীয়  পুরস্কার তুলে দেয়া হয়। 

ডালপট্টি বাসন্তী পূজা আয়োজন কমিটির অন্যতম বিশিষ্ট ব্যবসায়ী সঞ্জীব প্রসাদ জয়সোয়াল ও কমিটির নেতৃবৃন্দের  সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভা ও র‍্যাফেল ড্র'র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সদর আসনের সাংসদ রাগেবুল আহসান রিপু এমপি। 

এসময় সাংসদ রিপু বলেন, সম্প্রীতির এই বাংলাদেশে প্রতিটি ধর্মের মানুষ উৎসবমুখর ভাবে তাদের নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকে যেখানে মানুষে মানুষে কোন ভেদাভেদ থাকে না। তিনি বলেন বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কখনো কোন কাজে বৈষম্য করে না। তিনি চান সকল ধর্মের মানুষ এই বাংলাদেশে সম্প্রীতির বন্ধনে বসবাস করবে আর সকলের সম্মিলিত অংশগ্রহণে গড়ে উঠবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। আর শুরু থেকেই বগুড়া শহরের ডালপট্টিতে জমকালো এবং উৎসবমুখর পরিবেশেই সকল পূজা পার্বণ সম্পন্ন হয়ে থাকে যার সুনাম সব জায়গাতেই রয়েছে যে ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। এছাড়াও  ইতিবাচক সকল কাজে সর্বদা পাশে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সাংসদ রিপু।

ডালপট্টি সার্বজনীন দুর্গা মন্দির কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সুকুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম পিপিএম, বগুড়া সদর আসনের সাংসদ পত্নী জোবাইদা আহসান জবা এবং ডালপট্টি ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুল ইসলাম নয়ন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের উপ-প্রচার সম্পাদক সাংবাদিক সঞ্জু রায়। সভা পরবর্তী অতিথিবৃন্দরা র‍্যাফেল ড্র এর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং মন্দির প্রাঙ্গনে উপস্থিত ভক্তবৃন্দদের সাথে কুশল বিনিময় করেন। 

 

 

মন্তব্য (০)





image

যারা ধানের শীষে ভোট দেননি তারা এখন আফসোস করছেন: এমপি আরিফ...

পাবনা প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ...

image

ফরিদপুরে ভ্যানচালককে মারধরের জেরে দু’পক্ষের সংঘর্ষ: আহত ১...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ভ্যানচালককে মারধরের ঘটন...

image

ত্রাণমন্ত্রীর উদ্যোগে লালমনিরহাটে ভাই-বোন পেলেন মাথা গোঁজ...

‎​লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে রেললাইনের পাশে জরাজ...

image

চাটমোহরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

পাবনা প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহ...

image

চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়ো...

  • company_logo