• সমগ্র বাংলা

কুড়িগ্রামে নানা বাড়িতে বেড়াতে এসে ভাই-বোনের মৃত্যু

  • সমগ্র বাংলা

ফাইল ছবি

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় পুকুরে মাছ ধরতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আহাদ (৫) এবং আফরোজা (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার ১৭ এপ্রিল দুপুরে উপজেলার নেওয়াশি ইউনিয়নের পশ্চিম সুখাতি গ্রামের বোর্ডঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু দুজন সম্পর্কে খালাতো ভাই-বোন। মৃত আহাদ নাগেশ্বরীর আমতলা এলাকার মমিনুল ইসলামের ছেলে ও নিহত আফরোজার বাবা-মায়ের বিচ্ছেদের পর ওই এলাকায় মাসহ নানা বাড়িতে থাকে।

স্থানীয়রা জানায়,নিহত আহাদ ও আফরোজাসহ তিন শিশু বাড়ির পাশে পুকুরে মাছ ধরতে যায়। আহাদ ও আফরোজার নানা বাড়ির পাশে পুকুরে মাছ ধরার জন্য ফাঁসি জাল ফেলে রাখে। সেখানে ওই তিন শিশু জাল থেকে মাছ ধরতে যায়। এসময় বাড়ির লোকজন সবাই কাজে ব্যস্ত থাকায় তাদের খবর রাখতে পারেনি। কিছুক্ষণ পর এক শিশু বাড়িতে ফিরে আসলেও বাকি দু’জনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে ফিরে আসা শিশুকে জিজ্ঞাসা করলে বাকি দুজন পুকুরের পানিতে পড়েছে বলে জানতে পারে পরিবারের লোকজন। পরে পুকুরে নেমে খোঁজ খবরের এক পর্যায়ে দুজনকে পানিতে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে পরিবারের সদস্যসহ স্থানীয়রা। পরে তাদের নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দ্বায়িত্বরত চিকিৎসক শিশু দুজনকে মৃত ঘোষণা করেন।

নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে রয়েছি। বিষয়টির খোঁজ খবর নিয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য (০)





image

যারা ধানের শীষে ভোট দেননি তারা এখন আফসোস করছেন: এমপি আরিফ...

পাবনা প্রতিনিধি : সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ...

image

ফরিদপুরে ভ্যানচালককে মারধরের জেরে দু’পক্ষের সংঘর্ষ: আহত ১...

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সালথায় ভ্যানচালককে মারধরের ঘটন...

image

ত্রাণমন্ত্রীর উদ্যোগে লালমনিরহাটে ভাই-বোন পেলেন মাথা গোঁজ...

‎​লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে রেললাইনের পাশে জরাজ...

image

চাটমোহরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ

পাবনা প্রতিনিধি : প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহ...

image

চাটমোহর প্রিমিয়ার ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহর ক্রিকেটার্স এসোসিয়েশনের আয়ো...

  • company_logo