• রাজনীতি

নৌপথে চাপ আছে, ভোগান্তি নেই: নৌপরিবহন প্রতিমন্ত্রী

  • রাজনীতি

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ঈদুল ফিতরের ছুটিতে নৌপথে চাপ থাকলেও ঘরমুখে মানুষের ভোগান্তি হচ্ছে না বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।  

মঙ্গলবার (৯ এপ্রিল) সচিবালয়ের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ঈদযাত্রার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাব। কারণ ১৯৯৬ সালে তিনিই বহুমুখী সংযোগের কথা প্রথম বলেছিলেন। বাংলাদেশের তিনি এই বহুমুখী যোগাযোগ ব্যবস্থা চালু করেছেন। আকাশপথ, রেলপথ ও সড়কপথেই দেখেন অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।

তিনি বলেন, সবচেয়ে বড়ো কথা, বাংলাদেশে মূল ভূখণ্ড থেকে দূরে ছিল দক্ষিণাঞ্চল। কিন্তু মূল ভূখণ্ডের সঙ্গে দক্ষিণাঞ্চলকে যুক্ত করেছে পদ্মাসেতু। একটি পদ্মাসেতু যোগাযোগ ব্যবস্থায় কী ধরনের শৃঙ্খলা আনতে পারে, সেটা আমরা দেখতে পাচ্ছি।

নৌপথে ভোগান্তি আছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, এটাকে ভোগান্তি বলা যাবে না, চাপ বলা যেতে পারে। মধু চৌধুরী ঘাঁটে আজকের চিত্রের কথা যদি বলি, সেখানে অতিরিক্ত চাপ ছিল, ভোগান্তি ছিল না। যাদের ভোগান্তির কথা বলছেন, তাদের জিজ্ঞাসা করলে বলবেন, এটিই ঈদের আনন্দ।

প্রতিমন্ত্রী জানান, আমি বলি, আমাদের সক্ষমতা অনুযায়ী যথাসাধ্য সেবা দেওয়ার চেষ্টা করছি। এরমধ্যে কিছু ত্রুটিবিচ্যুতি থাকতেই পারে।  

মন্তব্য (০)





image

সিলেটে ১১ দলীয় জোটের মহাসমাবেশ লড়াইয়ের প্রস্তুতি নিতে বল...

নিউজ ডেস্ক : লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে জাম...

image

রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তই হবে চূড়ান্ত: বগুড়ায়...

বগুড়া প্রতিনিধি : আগামীতে দেশের নতুন রাষ্ট্রপতি কে হবে...

image

‎ছাত্র ইউনিয়ন ছাড়ার পর যা বললেন মেঘমল্লার বসু

নিউজ ডেস্কঃ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণা বিষয়ক ...

image

‎জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন বিএ...

নিউজ ডেস্কঃ সরকারি বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক দায়িত্ব পাও...

image

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

নিউজ ডেস্ক : দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ...

  • company_logo