• শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নতুন নেতৃত্বে কায়েস ও রিয়েল সরকার

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা হয়েছে। নবগঠিত এই কমিটির সভাপতি হিসেবে আল মাহমুদ কায়েস ও সাধারণ সম্পাদক হিসেবে মো রাশেদুল ইসলাম রিয়েল সরকার নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ মার্চ) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এক বছরের জন্য নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ৫২ জন সদস্যের কমিটি ঘোষণা করা হয়।

সভাপতি আল মাহমুদ কায়েস তার অনুভূতি ব্যক্ত করে বলেন, "আমি চির কৃতজ্ঞ প্রিয় হুসাইন সাদ্দাম ভাই ও প্রিয় শেখ ইনান ভাইয়ের প্রতি। আমার দায়িত্ব আমি যথাযথ পালন করবো। নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে স্মার্ট ও মডেল ইউনিটে পরিণত করতে চাই। সবার দোয়া ও সহযোগিতা চাই।

"সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম রিয়েল সরকার তার অনুভূতি ব্যক্ত করে বলেন, "আসলে কিছু অনুভূতি যা ভাষায় প্রকাশ করে বোঝানো সম্ভব নয়।" উল্লেখ্য, এর আগে নজরুল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছিল ২০১৭ সালে। দীর্ঘ ৭ বছর পর নতুন কমিটি গঠিত হলো। দীর্ঘদিন পর কমিটি পেয়ে উচ্ছ্বসিত নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।

মন্তব্য (০)





image

‎শিক্ষার মান পরিমাপে ‘বছরভিত্তিক মূল্যায়ন’ পদ্ধতি চালুর স...

১

‎নিউজ ডেস্কঃ দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার...

image

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবস্থাপনা কমিটি গঠনের কার্যক...

২

নিউজ ডেস্ক : দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ক...

image

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে স্কেলে কবে বেতন পাবেন, যা বলছ...

৩

নিউজ ডেস্ক : সরকারি চাকরিজীবীদের পাশাপাশি নতুন জাতীয় বেতনকাঠ...

image

৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা কোন পদ্ধতিতে, জানাল শিক্ষা মন্ত্র...

৪

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষ...

image

জাবিপ্রবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ...

৫

জামালপুর প্রতিনিধি: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যা...

  • company_logo