• তথ্য ও প্রযুক্তি

আকর্ষণীয় লুক ও ডিজাইনের নতুন বাইক আনলো হোন্ডা

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্যপ্রযুক্তি ডেস্ক: জনপ্রিয় টু হুইলার সংস্থা হোন্ডা নতুন বাইক আনছে বাজারে। হোন্ডা সিবি১২৫ আর বাইকটি ১২৫ সিসির হাই-পারফরম্যান্স ইঞ্জিনের সঙ্গে এতে রয়েছে আকর্ষণীয় লুক ও ডিজাইন। যা তরুণ বাইক-প্রেমীদের আকর্ষিত করবে বলার অপেক্ষা রাখে না। ইউরোপের বাজারে এটি হোন্ডার সবচেয়ে সস্তা এআই লাইসেন্সযুক্ত মোটরসাইকেল।

মোটরসাইকেলে ইঞ্জিন রয়েছে ডিওএইচসি ৪ভি, ১২৫ সিসি ইঞ্জিন ক্যাপাসিটি সর্বোচ্চ ১৪.৭৫ হর্সপাওয়ার এবং ১১.৬ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে রয়েছে ৬ স্পিড গিয়ারবক্স। ফুয়েল ইনজেকটেড ইঞ্জিন ও এক্সহস্ট সিস্টেম রয়েছে বাইকে। হোন্ডা সিবি১২৫ আরের সর্বোচ্চ গতি ১০৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।

হোন্ডা সিবি১২৫ আর বাইকে সাসপেনশন ও চেসিস রয়েছে স্টিল ল্যাটিস স্টাইল ফ্রেম। সামনে রয়েছে সওয়া বিগ পিস্টোম ফর্ক ও পেছনে মনোশক সাসপেনশন। বাইকের দু চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (এবিএস)।

১২৫ সিসির বাইকগুলোর মধ্যে দুর্ধর্ষ মেশিন হোন্ডা সিবি১২৫ আর। ইঞ্জিন, ব্রেকিংয়ের পাশাপাশি এতে ফিচার্স হিসেবে রয়েছে ৫ ইঞ্চি টিএফটি স্ক্রিন। যেখানে টেকোমিটার, স্পিডোমিটার, ফুয়েল গজ-সহ একাধিক তথ্য দেখা যাবে।

মন্তব্য (০)





image

মেটার মিউজ এআই: বদলে যাবে দৈনন্দিন কাজের ধরন, আসছে যেসব ন...

১

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যক্তিগত কৃত্রিম বু...

image

‎হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস ঠেকাতে এখনই চালু করুন ৩ সেটিংস ‎

২

‎নিউজ ডেস্কঃ ব্যক্তিগত কথোপকথন, ছবি, ভিডিও, গুরুত্বপূর্ণ...

image

চ্যাটজিপিটির চেয়ে মিউজের ডাউনলোড বেশি

৩

তথ্য প্রযুক্তি ডেস্ক : মেটার নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ মিউজ ম...

image

গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে গুগলকে ৪৬৩ মিলিয়ন ডলার জরিমানা

৪

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের অবস্থানসংক্রান্ত (লোকেশন) তথ্য প্র...

image

শুধু প্রশ্নের উত্তর নয়, কাজও করবে নতুন সিরি

৫

তথ্যপ্রযুক্তি ডেস্ক: আইফোনের কণ্ঠনির্ভর সহকারী সিরিকে নতুন ক...

  • company_logo