• তথ্য ও প্রযুক্তি

‘আইফোন ডুও’ উন্মোচনের পর গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর বিক্রি বাড়ল ১০ শতাংশ!

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : অ্যাপল তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন ‘আইফোন ডুও’ বাজারে আনার পর দক্ষিণ কোরিয়ায় স্যামসাংয়ের ‘গ্যালাক্সি জেড ফোল্ড ৮’-এর বিক্রি আগের সপ্তাহের তুলনায় ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

যদিও শুরুতে অ্যাপলের ফোল্ডেবল স্মার্টফোনের বাজারে প্রবেশ স্যামসাংয়ের নতুন ফোনের বিক্রিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হয়েছিল। তবে বাস্তবে এর উলটো চিত্রই দেখা গেছে। 

বিশেষজ্ঞদের মতে, যেসব গ্রাহক অ্যাপলের ফোল্ডেবল ফোন বাজারে আসার অপেক্ষায় ছিলেন, তারা দীর্ঘ প্রতীক্ষার পর শেষ পর্যন্ত স্যামসাংয়ের গ্যালাক্সি জেড ফোল্ড ৮ কিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। 

এই বিক্রি বাড়ার পেছনে মূলত মডেল দুটির তুলনামূলক দাম, ডিজাইন এবং সহজলভ্যতার মতো বিষয়গুলো বড় ভূমিকা রেখেছে। 

দক্ষিণ কোরিয়ায় স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর দাম শুরু হয় প্রায় ১,৫৫০ ডলারে। অন্যদিকে, অ্যাপলের আইফোন ডুও-এর দাম রাখা হয়েছে প্রায় ২,৩৯০ ডলার। 

দামের পাশাপাশি স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনটি অ্যাপলের ডিভাইসের তুলনায় পাতলা ও হালকা হওয়ায় ক্রেতারা স্মার্টফোনটির গাঠনিক বৈশিষ্ট্যের দিক থেকেও একে এগিয়ে রাখছেন। 

এ ছাড়া সহজলভ্যতার দিক থেকেও স্যামসাং সুবিধাজনক অবস্থানে রয়েছে, কারণ তাদের ফোনটি ইতোমধ্যে দক্ষিণ কোরিয়ার বাজারে পাওয়া যাচ্ছে, যেখানে ‘আইফোন ডুও’ দেশটির বাজারে আনুষ্ঠানিকভাবে আসার কথা রয়েছে আগামী ১৬ অক্টোবর। 

গ্রাহকরা অ্যাপলের ফোনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে না চেয়ে এবং আকর্ষণীয় মূল্যের কারণে তাই স্যামসাংয়ের ডিভাইসটি বেছে নিচ্ছেন। 

স্যামসাংও এই সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন প্রমোশনাল অফার বা প্রচারণার মাধ্যমে ক্রেতাদের আকৃষ্ট করার কৌশল গ্রহণ করছে। 

তবে এই পরিসংখ্যানটি শুধুমাত্র দক্ষিণ কোরিয়ার বাজারের সাপ্তাহিক পরিবর্তনের একটি চিত্র এবং এর মাধ্যমে বৈশ্বিক বাজারের পরিস্থিতি বিবেচনা করা মোটেই সমীচীন নয়। 

মন্তব্য (০)





image

মেটার মিউজ এআই: বদলে যাবে দৈনন্দিন কাজের ধরন, আসছে যেসব ন...

১

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যক্তিগত কৃত্রিম বু...

image

‎হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস ঠেকাতে এখনই চালু করুন ৩ সেটিংস ‎

২

‎নিউজ ডেস্কঃ ব্যক্তিগত কথোপকথন, ছবি, ভিডিও, গুরুত্বপূর্ণ...

image

চ্যাটজিপিটির চেয়ে মিউজের ডাউনলোড বেশি

৩

তথ্য প্রযুক্তি ডেস্ক : মেটার নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাপ মিউজ ম...

image

গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে গুগলকে ৪৬৩ মিলিয়ন ডলার জরিমানা

৪

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের অবস্থানসংক্রান্ত (লোকেশন) তথ্য প্র...

image

শুধু প্রশ্নের উত্তর নয়, কাজও করবে নতুন সিরি

৫

তথ্যপ্রযুক্তি ডেস্ক: আইফোনের কণ্ঠনির্ভর সহকারী সিরিকে নতুন ক...

  • company_logo