ছবিঃ সিএনআই
নিউজ ডেস্কঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে আজ ২৬ মার্চ সকাল সাড়ে ৬ টায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ম.আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু'র নেতৃত্বে সাভার জাতীয় স্মৃতিসৌধে ও সকাল সাড়ে ৮ টায় ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ও এর অন্তর্গত বিভিন্ন থানা ওয়ার্ডের অন্যান্য নেতাকর্মী।
এছাড়াও সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বরে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক, সংগঠনের সহ-সভাপতি মজিবুর রহমান স্বপন ও সদস্য সচিব, সংগঠনের সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা'র নেতৃত্বে ১১ টি টিমে ২৫০ জন, স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলার দায়িত্ব পালন করেন। এছাড়াও সারাদেশে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জেলা, মহানগর, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড শাখায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
নিউজ ডেস্ক : লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে জাম...
বগুড়া প্রতিনিধি : আগামীতে দেশের নতুন রাষ্ট্রপতি কে হবে...
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণা বিষয়ক ...
নিউজ ডেস্কঃ সরকারি বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক দায়িত্ব পাও...
নিউজ ডেস্ক : দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ...

মন্তব্য (০)