• শিক্ষা

ফরিদপুরে শেখ রাসেল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরে শেখ রাসেল স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে আমেনা-রশিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইদ্রিস আলী মোল্যা ও রোটারী ক্লাব অফ ঢাকা ইস্ট এর সৌজন্যে শিক্ষা সামগ্রী হিসাবে স্কুলব্যাগ,কলম, পেন্সিল,স্কেল, ইরেজার, শার্পনার বিতরণ করা হয়েছে। 

(২৪ মার্চ) রবিবার  ফরিদপুর হাউজিং এটেষ্ট বিদ্যালয় চত্বরে ৩৬৭ জন শিক্ষার্থীর মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষা উপকরণ বিতরন করেন  ছিলেন জেলা প্রশাসক  কামরুল আহসান তালুকদার। 

জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা সবাই ভালমতো পড়াশুনা করবা। বাবা-মায়ের কথা শুনে চলবা। তোমাদের রেজাল্ট যদি ভালো হয় আগামীতে তোমাদের মাঝে আরো ভালো উপহার দেওয়া হবে।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমেনা-রশিদ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও অত্র বিদ্যালয়ের দাতা সদস্য ইদ্রিস আলী মোল্যা, অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ সুব্রত কুমার মিত্র, গভার্নিং বডির সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাঃ এম,এ জলিল, মোঃ শাহীন চৌধুরী, মোস্তাফিজুর রহমান লাভলু প্রমুখ।

 

মন্তব্য (০)





image

‎শিক্ষার মান পরিমাপে ‘বছরভিত্তিক মূল্যায়ন’ পদ্ধতি চালুর স...

১

‎নিউজ ডেস্কঃ দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার...

image

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবস্থাপনা কমিটি গঠনের কার্যক...

২

নিউজ ডেস্ক : দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ক...

image

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে স্কেলে কবে বেতন পাবেন, যা বলছ...

৩

নিউজ ডেস্ক : সরকারি চাকরিজীবীদের পাশাপাশি নতুন জাতীয় বেতনকাঠ...

image

৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা কোন পদ্ধতিতে, জানাল শিক্ষা মন্ত্র...

৪

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষ...

image

জাবিপ্রবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ...

৫

জামালপুর প্রতিনিধি: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যা...

  • company_logo