ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ জ্বালানি তেলের দাম কমেছে আন্তর্জাতিক বাজারে। যদিও এর আগের সেশনে দাম বেড়ে কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ হয়। সে সময় মার্কিন ফেডারেল রিজার্ভের সুদ হার নীতি ঘোষণাকে সামনে রেখে তেলের দাম বেড়ে যায়।
তবে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার স্থির রাখায় বুধবার ব্রেন্ট ক্রুডের দাম মে মাসের জন্য ব্যারেলপ্রতি ১.৪৩ ডলার সেন্ট বা ১ দশমিক ৬৩ শতাংশ কমে ৮৫ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে।
তাছাড়া এপ্রিল মাসের জন্য ওয়েস্ট টেক্সাস ইন্টার মিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ১.৭৯ ডলার বা ২ দশমিক ১৪ শতাংশ কমে ৮১ দশমিক ৬৮ ডলারে দাঁড়িয়েছে।
এর আগের সেশনে ৩১ অক্টোবরের পর থেকে ব্রেন্টের মূল্য সর্বোচ্চ ৮৭.৩৮ ডলারে স্থির হয়েছিল, যেখানে ডব্লিউটিআই ২৭ অক্টোবরের পর থেকে সর্বোচ্চ ৮৩.৪৭ ডলারে পৌঁছেছিল।
নিউজ ডেস্ক : পাশ্চাত্যে ইরানকে সাধারণত একটি ইহুদি-বিদ্বেষী র...
নিউজ ডেস্ক : আমেরিকান স্বপ্ন বা আমেরিকান ড্রিম পূরণের চিরাচর...
নিউজ ডেস্ক : ১৯৬৩ সালের মার্চে পাকিস্তান একটি বিরল সিদ্ধান্ত...
নিউজ ডেস্ক : আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় একটি অবৈধ সোনার খনি ধ...
নিউজ ডেস্ক : গরুর দাম যে কোটি কোটি টাকা হতে পারে, তা হয়তো অন...

মন্তব্য (০)