ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের পশ্চিমাঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (২০ মার্চ) ভোররাতে দেশটিতে এই কম্পন অনুভূত হয়। তবে এতে এখনও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।ভূমিকম্পবিষয়ক জাতীয় সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বুধবার ভোররাত ২টা ৫৭ মিনিটে পাকিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
এর গভীরতা ছিল ১০৫ কিলোমিটার। এর আগে গত মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছে ৪ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তার আগেও জানুয়ারিতে দেশটিতে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩।
নিউজ ডেস্কঃ হরমুজ প্রণালিতে পৃথক দুটি ঘটনায়...
নিউজ ডেস্কঃ ইরানকে সহায়তার অভিযোগে ভারত ও তুরস্কভ...
নিউজ ডেস্কঃ ভারতের পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত ...
নিউজ ডেস্কঃ রাতভর সামাজিক যোগাযোগমাধ্যমে সরব, অথচ ...
নিউজ ডেস্কঃ হরমুজ প্রণালির কাছাকাছি এলাকায় নিজেদে...

মন্তব্য (০)