• শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

নিজস্ব প্রতিবেদকঃ হোটেলের খাবারকে কেন্দ্র করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় হোটেল ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গতকাল রোববার (১৭ মার্চ) রাত ১১টার দিকে কয়েক দফায় এ সংঘর্ষ হয়। ত্রিশালের উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত করেন ও বলেন,  "বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। হোটেল নিয়ে সমস্যা তৈরি হয়েছে সেটি দেখার দায়িত্ব আমার। আমরা নিজেরা যাতে নিজেদের হাতে আইন না তুলে নেই। এই ধরনের ইস্যুতে আমার নিজের মনিটরিং থাকবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও পুলিশের মাধ্যমে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী রাস্তায় সারেং হোটেল পঁচা খাবার দেওয়াকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। পরবর্তীতে সেটি সংঘর্ষে রুপ নেয়। ঘটনায় বেশ কিছু শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হলের ও শিক্ষকদের ডরমেটরির জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংঘর্ষ চলাকালে একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ত্রিশালের পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। সারা রাত ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য পুলিশ মতায়েন ছিল।

মন্তব্য (০)





image

‎শিক্ষার মান পরিমাপে ‘বছরভিত্তিক মূল্যায়ন’ পদ্ধতি চালুর স...

১

‎নিউজ ডেস্কঃ দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার...

image

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবস্থাপনা কমিটি গঠনের কার্যক...

২

নিউজ ডেস্ক : দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা ক...

image

এমপিওভুক্ত শিক্ষকরা নতুন পে স্কেলে কবে বেতন পাবেন, যা বলছ...

৩

নিউজ ডেস্ক : সরকারি চাকরিজীবীদের পাশাপাশি নতুন জাতীয় বেতনকাঠ...

image

৯ম শিক্ষক নিয়োগ পরীক্ষা কোন পদ্ধতিতে, জানাল শিক্ষা মন্ত্র...

৪

নিউজ ডেস্ক : বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষ...

image

জাবিপ্রবিতে ছাত্রদল নেতার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ...

৫

জামালপুর প্রতিনিধি: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যা...

  • company_logo