ছবিঃ সংগৃহীত
আন্তর্জাতিক ডেস্কঃ লোহিত সাগরে আবারও হামলার শিকার হয়েছে একটি জাহাজ। ধারণা করা হচ্ছে, এ হামলার পেছনে রয়েছে ইয়েমেনভিত্তিক হুতি বিদ্রোহীরা। খবর- এপিশুক্রবার (১৫ মার্চ) এ হামলার ব্যাপারে যুক্তরাজ্যের সামরিক বাহিনী জানায়, ইয়েমেনি বন্দর হোদেইদাহের কাছে একটি ক্ষেপণাস্ত্রের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে জাহাজটি।
তবে জাহাজের ক্রু নিরাপদ আছে এবং জাহাজটি যাত্রাপথ থেকে বিচ্যুত হয়নি। এখনো পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি হুতি বিদ্রোহীরা। তবে এ ধরনের হামলার পর তারা সাধারণত কয়েক ঘণ্টা সময় নিয়ে দায় স্বীকার করে। গত বছরের নভেম্বরে লোহিত সাগরে জাহাজের ওপর হামলা শুরু করে হুতিরা।
প্রথমে ইসরায়েলগামী কার্গো জাহাজ ‘গ্যালাক্সি লিডার’ দখল করে নিয়ে যায়। জাপান পরিচালিত ব্রিটিশ মালিকানাধীন এই জাহাজ পরে ইয়েমেনি বন্দর হোদেইদাহের দিকে নিয়ে এর ক্রুদের জিম্মি করা হয়। এই হামলার পর থেকে কেবল লোহিত সাগরেই হুতিরা ৪০টির বেশি জাহাজকে নিশানা করেছে। গাজায় হামলা বন্ধে ইসরায়েলকে বাধ্য করতে তারা এসব হামলা করছে বলে দাবি করে।
নিউজ ডেস্ক : পাশ্চাত্যে ইরানকে সাধারণত একটি ইহুদি-বিদ্বেষী র...
নিউজ ডেস্ক : আমেরিকান স্বপ্ন বা আমেরিকান ড্রিম পূরণের চিরাচর...
নিউজ ডেস্ক : ১৯৬৩ সালের মার্চে পাকিস্তান একটি বিরল সিদ্ধান্ত...
নিউজ ডেস্ক : আফ্রিকার দেশ অ্যাঙ্গোলায় একটি অবৈধ সোনার খনি ধ...
নিউজ ডেস্ক : গরুর দাম যে কোটি কোটি টাকা হতে পারে, তা হয়তো অন...

মন্তব্য (০)