• তথ্য ও প্রযুক্তি

হোয়াটসঅ্যাপের কি-বোর্ডে যুক্ত হচ্ছে নতুন ইমোজি

  • তথ্য ও প্রযুক্তি

ফাইল ছবি

তথ্যপ্রযুক্তি ডেস্ক: প্রতিনিয়ত আপডেট হচ্ছে মেটার মালিকানাধীন অ্যাপ হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের নিরাপত্তার কথা সব সময় মাথায় রেখেই কাজ করে মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মটি। প্রতিনিয়ত কিছু না কিছু নতুন ফিচার এনে চমকে দেয় হোয়াটসঅ্যাপ।

অ্যাপটিকে আরও আকৃষ্ট করে তুলতে এবং ইউজারদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতেই নানা ফিচার যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপে। এবার আরও একটি বিশেষত্ব জুড়তে চলেছে জনপ্রিয় এই মেসেজিং অ্য়াপে। এবার হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার নিয়ে এলো। যার মাধ্যম আপনার ছবি থেকে স্টিকার বানিয়ে কারা ব্যবহার করতে পারবেন, তা আপনিই সিদ্ধান্ত নিতে পারবেন। অর্থাৎ যে কেউ চাইলেই আর আপনার ছবিকে স্টিকারে পরিণত করতে পারবে না।

আপাতত অ্যান্ড্রয়েডের বিটা ভার্সনে পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু হয়েছে। যেখানে আপনার সবুজ সংকেত ছাড়া আপনার ছবি দিয়ে স্টিকার বানানো যাবে না। এর ফলে ব্যবহারকারীর নিরাপত্তা সুরক্ষিত থাকবে বলেই দাবি মেটার।

এছাড়া শিগগির হোয়াটসঅ্যাপের কি-বোর্ডে ইউনিকোড ১৫.১ ইমোজি যুক্ত হতে চলেছে। এর ফলে আরও নতুন নতুন ইমোজি ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। ফলে চ্যাটিং আরও মজাদার হয়ে উঠবে বলেই আশা মেটার। তবে ঠিক কবে থেকে এই ইমোজিগুলো অ্যান্ড্রয়েড ও আইফোন ইউজাররা ব্যবহার করতে পারবেন, তা এখনো স্পষ্ট করা হয়নি।

মন্তব্য (০)





image

নম্বর ছাড়াই আইপ্যাডে চালু করা যাবে হোয়াটসঅ্যাপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : ফোন নম্বরের বাধ্যবাধকতা থেকে আরও একধাপ সরে এলো মে...

image

কিশোর-কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে মেটার নতুন পদক্ষেপ

তথ্য প্রযুক্তি ডেস্ক : কোনো কিশোর ব্যবহারকারী মেটার এআই চ্যাটবটের সঙ্গে ...

image

আবারও টিকটক ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

তথ্য প্রযুক্তি ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের কর্মীরা আব...

image

আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপের সাহায্যে সকালের ব্যস্ততা কমানো...

তথ্য প্রযুক্তি ডেস্ক : আইফোনের ‘শর্টকাটস’ অ্যাপটি ব্যবহারকার...

image

ইনস্টাগ্রামের বিতর্কিত ফিচার বন্ধ করল মেটা

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের তীব্র...

  • company_logo