• তথ্য ও প্রযুক্তি

ইনস্টাগ্রামের বিতর্কিত ফিচার বন্ধ করল মেটা

  • তথ্য ও প্রযুক্তি

ছবিঃ সংগৃহীত

তথ্য প্রযুক্তি ডেস্ক : ব্যবহারকারীদের তীব্র সমালোচনার পর ইনস্টাগ্রামের নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফিচার ‘মিউজ ইমেজ’ বন্ধ করে দিয়েছে মেটা। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

চলতি সপ্তাহে চালু হওয়া এই ফিচারটি মেটার নতুন এআই ইমেজ জেনারেশন ব্যবস্থার অংশ ছিল। এর মাধ্যমে ইনস্টাগ্রামের যেকোনো উন্মুক্ত (পাবলিক) অ্যাকাউন্টের ছবি ব্যবহার করে নতুন ছবি তৈরি করা যেত। ব্যবহারকারীদের শুধু সংশ্লিষ্ট অ্যাকাউন্টের নাম উল্লেখ করলেই এআই সেই ছবিকে ভিত্তি করে নতুন ছবি তৈরি করতে সক্ষম ছিল।

ফিচারটি চালুর পরপরই ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। কারণ, কারও পাবলিক ছবি এভাবে ব্যবহার করার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে কোনো ধরনের নোটিফিকেশন দেওয়া হতো না এবং তার সম্মতিও নেওয়া হতো না।  

এ বিষয়টি নিয়ে সাধারণ ব্যবহারকারী, শিল্পী এবং বিভিন্ন ট্যালেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান উদ্বেগ প্রকাশ করে। তাদের আশঙ্কা ছিল, এই প্রযুক্তির মাধ্যমে ব্যক্তিগত ছবি বিকৃত করে বিভ্রান্তিকর বা ভুয়া ছবি তৈরি করা হতে পারে। বিশেষ করে নারীদের ছবি অপব্যবহারের সম্ভাবনা নিয়ে ব্যাপক সমালোচনা দেখা দেয়।

সমালোচনার পর মেটা তাদের অবস্থান পরিবর্তন করে। এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, ফিচারটির উদ্দেশ্য ছিল সৃজনশীল কাজকে আরও সহজ করা এবং ব্যবহারকারীদের নিজেদের পাবলিক ছবি ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ দেওয়া। তবে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় শেষ পর্যন্ত ‘মিউজ ইমেজ’ সুবিধাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ভুয়া বা বিভ্রান্তিকর ছবি তৈরির ঘটনা বিশ্বজুড়ে বাড়ছে। তাই এ ধরনের প্রযুক্তি চালুর আগে ব্যবহারকারীর গোপনীয়তা, নিরাপত্তা এবং সম্মতির বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া জরুরি।

Comment (০)





image

‎১১০ দেশের আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা

নিউজ ডেস্কঃ বিশ্বের ১১০টি দেশের আইফোন ব্যবহারকারীদের নত...

image

‎হঠাৎ দেশের বিভিন্ন স্থানে ইন্টারনেটে ধীরগতি

নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শনিবার ...

image

এবার ছবি, ভিডিও ও অডিও থেকে বন্ধ করা যাবে জেমিনি ওয়াটারমার্ক

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবি,...

image

কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন অ্যাপ আনল ফেসবুক

তথ্য প্রযুক্তি ডেস্ক : কনটেন্ট নির্মাতাদের কাজ আরও সহজ করতে নতুন অ্যাপ চ...

image

নতুন কনটেন্ট নির্মাতাদের জন্য আয়ের শর্ত কঠিন করল ইউটিউব

তথ্য প্রযুক্তি ডেস্ক : নতুন কনটেন্ট নির্মাতাদের ইউটিউব থেকে আয় শুরু করার...

  • company_logo