ছবিঃ সিএনআই
গাইবান্ধা প্রতিনিধিঃ স্মার্ট স্বাস্থ্যসেবা গড়ার লক্ষ্যে দ্বিতীয় দিনের ন্যায় গাইবান্ধায় অভিযান চালিয়ে ৩ টি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও ১২ হাজার টাকা জরিমানা করে স্বাস্থ্য বিভাগ।
সোমবার (৪ মার্চ) দুপুর ১২ টায় জেলা শহরে এই অভিযান শুরু হয়।এসময় মোমেনা নজরুল ফিজিওথেরাপি সেন্টার,সি এফ এইচ হেলথকেয়ার সেন্টার, ক্রিসেন্ট মেডিকেল স্টোর কে সিলগালা করে। সেই সঙ্গে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার ৫ হাজার,নিউ কলি ডায়াগনস্টিক সেন্টার ৫ হাজার, মোমেনা নজরুল ফিজিও থেরাপি সেন্টার ২হাজার টাকা করে জরিমানা করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের এই অভিযানে উপস্থিতি ছিলেন, মো: ইফতেকার রহমান সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,মেডিকেল অফিসার ডা. সোহেল মাহামুদ,ডা. মো আয়নাল হক কনসালটেন্ট সার্জারি,ডা আল মেহেদী কনসালটেন্ট বক্ষব্যাধী।
গাইবান্ধা সিভিল সার্জন অফিসে মেডিকেল অফিসার মো সোহেল মাহামুদ বলেন,স্মার্ট স্বাস্থ্যসেবা গড়ার লক্ষ্যে অবৈধ ক্লিনিক,বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে আরও ১৭ শিশ...
নিউজ ডেস্কঃ ঈদকে সামনে রেখে গণপরিবহনে বাড়তি ভিড়, অবাধ য...
নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ...
নিউজ ডেস্কঃ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে সারাদেশে আরও...
নিউজ ডেস্কঃ দেশে সবশেষ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ...

মন্তব্য (০)