• স্বাস্থ্য

‎নিউরোসায়েন্স হাসপাতালের নতুন পরিচালক অধ্যাপক ডা. নুরুজ্জামান খান

  • স্বাস্থ্য

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হাসপাতাল (নিনস)-এর পরিচালক ও অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট নিউরোসার্জন অধ্যাপক ডা. মো. নুরুজ্জামান খান (খসরু)। 

‎এর আগে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক, বিভাগীয় প্রধান এবং ইন্টার্ন কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

‎বিসিএস স্বাস্থ্য ক্যাডারের মাধ্যমে ২০০১ সালে সরকারি চাকরিতে যোগ দেওয়া অধ্যাপক খসরু একাধারে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) কোষাধ্যক্ষ, বাংলাদেশ সোসাইটি অব  নিউরোসার্জনস-এর সদস্য সচিব এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন।

‎অধ্যাপক খসরু কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এসএসসি ও এইচএসসি পাস করার পর ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৯৭ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। একই প্রতিষ্ঠান থেকে তিনি নিউরোসার্জারিতে এমএস ডিগ্রি লাভ করেন। পরবর্তী সময়ে তিনি সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও ভারতের বিভিন্ন নামকরা হাসপাতালে ফেলোশিপ প্রশিক্ষণ গ্রহণ করেন।

‎তিনি দেশে আধুনিক “এন্ডোস্কোপিক স্পাইন সার্জারি” প্রবর্তনের জন্য চিকিৎসকদের কাছে বিশেষভাবে পরিচিত। এই চিকিৎসার বিষয়ে তিনি একজন আন্তর্জাতিক প্রশিক্ষক হিসেবেও কাজ করছেন এবং দেশ-বিদেশের অসংখ্য সেমিনার, ওয়ার্কশপ ও লাইভ সার্জারিতে অংশ নিয়ে চিকিৎসকদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। চিকিৎসা বিজ্ঞানে তার বহু বৈজ্ঞানিক গবেষণা প্রবন্ধ আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।

‎মেধাবী এই চিকিৎসক তার ছাত্রজীবনে ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের ১৯৯৪-৯৫ সেশনের সাধারণ সম্পাদক (জিএস) নির্বাচিত হয়েছিলেন। 

‎সংশ্লিষ্ট চিকিৎসা বিশেষজ্ঞ ও সহকর্মীদের প্রত্যাশা, অধ্যাপক ডা. নুরুজ্জামান খান খসরুর দক্ষ নেতৃত্বে দেশের একমাত্র বিশেষায়িত নিউরোসায়েন্স হাসপাতালটি আগামী দিনে চিকিৎসা সেবা ও উচ্চতর গবেষণায় নতুন উচ্চতায় পৌঁছাবে।

মন্তব্য (০)





image

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৫৮

নিউজ ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে তিনজ...

image

‎গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

নিউজ ডেস্কঃ সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় ...

image

‎জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

নিউজ ডেস্কঃ দেশজুড়ে ডেঙ্গুর প্রকোপ বাড়ায় সাধারণ জ্বর ও ...

image

‎৫ বছরের মধ্যে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য সরকারের:...

নিউজ ডেস্কঃ সরকার আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ থ...

image

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু করবে সরকার: স্বা...

নিউজ ডেস্কঃ প্রাথমিক পর্যায়ে সাধারণ মানুষের রোগ শনাক্ত করতে ...

  • company_logo