ফাইল ছবি
নিউজ ডেস্কঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত সোয়া আটটার দিকে রাজধানীর গুলশানে বেগম জিয়ার বাসভবন ফিরোজায় যান গয়েশ্বর।
এক ঘণ্টা সেখানে অবস্থান করে রাত সোয়া নয়টার দিকে বের হন তিনি। বিএনপি সূত্রে এ তথ্য জানা গেছে। তবে সাক্ষাতে তাদের মধ্যে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
এর আগে কারামুক্ত হওয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী পৃথকভাবে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন।
নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ ...
নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ এশিয়ার রাজনৈতিক দলসমূহের আন্তর্জাত...
নিউজ ডেস্ক : আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান ম...
নিউজ ডেস্ক : অবিভক্ত ঢাকা সিটি করপোরেশ...
নিউজ ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব...

মন্তব্য (০)