• লিড নিউজ
  • আন্তর্জাতিক

আবেদন খারিজ: ভারতের জ্ঞানবাপী মসজিদে চলবে পূজা

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের উত্তর প্রদেশের বারানসিতে অবস্থিত জ্ঞানবাপী মসজিদের বেজমেন্টে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা করার বিষয়ে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্টে করা মসজিদ কমিটির আবেদনটি খারিজ করে দিয়েছে আদালত। তার মানে, হিন্দু ধর্মাবলম্বীরা মসজিদের বেজমেন্টে পূজা চালিয়ে যেতে পারবে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

এর আগে গত ৩১ জানুয়ারি বারানসি জেলা আদালত রায়ে বলেছিল, একজন পুরোহিত জ্ঞানবাপী মসজিদের দক্ষিণ সেলারে পূজা করতে পারেন। সেই নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই গভীর রাতে পূজা শুরু করার সব ব্যবস্থা করা হয়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এলাহাবাদ হাইকোর্টে আবেদন করে আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটি।

মসজিদটির ভূগর্ভে চারটি ‘তেখানা’ বা সেলার রয়েছে। সেখানে একজন পুরোহিতের পরিবার বসবাস করছে।

পরিবারটির দাবি, ১৯৯৩ সাল পর্যন্ত বংশগত পুরোহিত হিসেবে তাদের পূজা করার অনুমতি দেওয়া হয়েছিল। এরপর সাম্প্রদায়িক উত্তেজনা, অশান্তির কারণে তৎকালীন মুলায়ম সিং সরকার পূজার অনুমতি বাতিল করে দেয়।

মসজিদের বেজমেন্টে উপাসনা করার অনুমতি চেয়ে পিটিশন দায়ের করেছিলেন কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী। এরপর বেজমেন্টে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা করার অনুমতি দেয় সেখানকার একটি আদালত।

অপরদিকে মসজিদ কমিটির দাবি, সেলারে কোনো মূর্তি নেই। তাই ১৯৯৩ সাল পর্যন্ত সেখানে হিন্দু প্রার্থনা করার কোনো প্রশ্নই আসে না।

গত ৩১ জানুয়ারির রায়ের পরেই চ্যালেঞ্জ জানিয়ে ২ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মসজিদ কমিটি। শীর্ষ আদালত আবেদন শুনতে না চেয়ে এলাহাবাদ হাইকোর্টে যেতে বলে। তার দুই ঘণ্টার মধ্যে আবেদন জমা পড়ে হাইকোর্টে। আজ সে আবেদন খারিজ করে দেওয়া হলো।

মন্তব্য (০)





image

বাংলাদেশ-ভারতসহ ১৩ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্...

১

নিউজ ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতু...

image

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

২

নিউজ ডেস্ক : ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্...

image

পাকিস্তানের সঙ্গে চলা যুদ্ধে যেভাবে ভারতকে সহায়তা করেছিল ...

৩

আন্তর্জাতিক ডেস্ক :  ভারত-পাকিস্তানের যুদ্ধে ইসরাইল প্রকাশ্যে বা গোপনে অ...

image

বাংলাদেশ-ভারতসহ কয়েকটি দেশের ওপর নতুন মার্কিন শুল্ক আরোপ

৪

আন্তর্জাতিক ডেস্ক : নিজের অন্যতম প্রধান বাণিজ্য নীতি এগিয়ে নিতে নতুন করে...

image

মুসলিম অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর নির্দেশ শুভেন্দুর

৫

নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দুদের শরণার্থী...

  • company_logo