• খেলাধুলা

তিন ম্যাচের সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

  • খেলাধুলা

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ বৃষ্টিতে কমে এসেছিল ম্যাচের দৈর্ঘ্য। ২০ ওভারের ম্যাচের জায়গায় মাঠে গড়াল দশ ওভার। তার পরেও তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে পারেনি নিউজিল্যান্ড। তৃতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে ২৭ রানে হেরেছে স্বাগতিক নিউজিল্যান্ড।

অকল্যান্ডে কয়েক দফা বৃষ্টিতে ১০.৪ ওভারে অস্ট্রেলিয়া ৪ উইকেটে ১১৮ রান তোলার পর শেষ হয় ইনিংস। তাতে বৃষ্টি আইনে কিউইদের লক্ষ্য দাঁড়ায় ১০ ওভারে ১২৬। কিন্তু ৩ উইকেট হারিয়ে ৯৮ রান করতে পারে নিউজিল্যান্ড। গ্লেন ফিলিপসের ২৪ বলে সর্বোচ্চ ৪০ রানের আগে দ্রুত দুই উইকেট পতনে রানের চাপটা বেড়ে গিয়েছিল স্বাগতিকদের। যেটা তারা সামাল দিতে পারেনি। ফিলিপসের সঙ্গে ১৫ বলে ১৭ রানে অপরাজিত ছিলেন মার্ক চ্যাপম্যান।

অস্ট্রেলিয়ার হয়ে ১০ রানে ১ উইকেট নিয়ে সেরা বোলিং ছিল স্পেন্সার জনসনের। তাছাড়া একটি করে নিয়েছেন ম্যাথও শর্ট ও অ্যাডাম জাম্পাও। 

শুরুতে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেডের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩০ বলে ৩৩ রান। স্মিথ ওপেনিংয়ে নামলেও প্রত্যাশা মেটাতে পারেননি। ৪ রানে আউট হয়েছেন। সবচেয়ে বেশি চড়াও হয়েছিলেন ম্যাথু শর্ট। ১১ বলে ১ চার ও ৩ ছক্কায় ২৭ রান করেন তিনি। কিউইদের হয়ে ৮ রানে ১ উইকেট নিয়ে সেরা বোলিং ছিল জ ক্লার্কসনের। একটি করে নিয়েছেন অ্যাডাম মিলনে, বেন সিয়ার্স ও মিচেল স্যান্টনার। 

২৭ রান ও ১ উইকেট নিয়ে ম্যাচসেরা ম্যাথু শর্ট। ৯৮ রান ও ২ উইকেট নিয়ে সিরিজ সেরা মিচেল মার্শ।

মন্তব্য (০)





image

‎আর্জেন্টিনার বিশ্বরেকর্ড ভাঙল ব্রাজিলে, এক ম্যাচেই ৫৩ লা...

১

নিউজ ডেস্কঃ ফুটবল ইতিহাসে প্রথমবার এক ম্যাচেই খেলোয়াড়, কর্মক...

image

মধ্যাহ্নভোজের আগে ৩ উইকেট হারালো ওয়েস্ট ইন্ডিজ, তাসকিনের ...

২

‎স্পোর্টস ডেস্কঃ সিলেট টেস্টের প্রথম দিনের প্রথম সেশনকে ...

image

‘সাফে বাংলাদেশই সবচেয়ে শক্তিশালী দল’

৩

স্পোর্টস ডেস্ক : সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার জাতীয়...

image

নিউজিল্যান্ডকে হেসেখেলে হারাল ভারত

৪

স্পোর্টস ডেস্ক :  আর্শদীপ সিংয়ের দুর্দান্ত বোলিংয়ে প্রথমে অল্প রানেই গুট...

image

মেসির বিদায়ের পর দল থেকে বাদ পড়লেন দে পলও

৫

স্পোর্টস ডেস্ক :  লিওনেল মেসির আন্তর্জাতিক অবসরের পর প্রথমবার দল ঘোষণা ক...

  • company_logo