• খেলাধুলা

চাটমোহর ক্রিকেট একাডেমির আয়োজনে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • খেলাধুলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে পাবনার চাটমোহর  ক্রিকেট একাডেমির আয়োজনে ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাতটায় প্রথমে উপজেলা শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন চাটমোহর ক্রিকেট একাডেমির খেলোয়াররা। 

পরে শুরু হয় ম্যারাথন প্রতিযোগিতা। উপজেলা পরিষদের প্রধান ফটক থেকে হরিপুর পর্যন্ত ৫ কিলোমিটার ব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশ নেন ৪৪ জন প্রতিযোগি। তাদের মধ্যে প্রথম দশজন প্রতিযোগিকে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন, নাহিদ, সজিব, সিহাব, অন্তর, রাকিব, শুভ, রাজুু কুন্ডু, সালমান, সিয়াম ও শাওন।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, ফজলুল হক কালু, মেহেদী হাসান হিমু, হাবিব, সাগর ও সিমান্ত। চাটমোহর ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক ফজলুল হক কালু জানান, এ নিয়ে চতুর্থবারের মতো এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। ভাষা শহীদদের স্মরণে চাটমোহর ক্রিকেট একাডেমির খেলোয়াড়দেরকে নিয়ে একুশে ফেব্রুয়ারিতে আমরা এই প্রতিযোগিতার আয়োজন করি।

মন্তব্য (০)





image

‎আর্জেন্টিনার বিশ্বরেকর্ড ভাঙল ব্রাজিলে, এক ম্যাচেই ৫৩ লা...

১

নিউজ ডেস্কঃ ফুটবল ইতিহাসে প্রথমবার এক ম্যাচেই খেলোয়াড়, কর্মক...

image

মধ্যাহ্নভোজের আগে ৩ উইকেট হারালো ওয়েস্ট ইন্ডিজ, তাসকিনের ...

২

‎স্পোর্টস ডেস্কঃ সিলেট টেস্টের প্রথম দিনের প্রথম সেশনকে ...

image

‘সাফে বাংলাদেশই সবচেয়ে শক্তিশালী দল’

৩

স্পোর্টস ডেস্ক : সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার জাতীয়...

image

নিউজিল্যান্ডকে হেসেখেলে হারাল ভারত

৪

স্পোর্টস ডেস্ক :  আর্শদীপ সিংয়ের দুর্দান্ত বোলিংয়ে প্রথমে অল্প রানেই গুট...

image

মেসির বিদায়ের পর দল থেকে বাদ পড়লেন দে পলও

৫

স্পোর্টস ডেস্ক :  লিওনেল মেসির আন্তর্জাতিক অবসরের পর প্রথমবার দল ঘোষণা ক...

  • company_logo