• লিড নিউজ
  • আন্তর্জাতিক

মালিতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৫

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ পশ্চিম আফ্রিকার দেশ মালির মধ্যাঞ্চলে একটি বাস এবং একটি ট্রাকের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। স্থানীয় সময় সোমবার (১৯ ফেব্রুয়ারি) ওই দুর্ঘটনা ঘটেছে। দেশটির পরিবহন মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

কেসেডুগু এবং ওউয়ান শহরের মধ্যবর্তী একটি রাস্তায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে একটি বাসের সংঘর্ষ বাঁধে। বাসটি কেন্দ্রীয় শহর মোপ্তি থেকে রাজধানী বামাকোর দিকে যাচ্ছিল বলে জানিয়েছে পরিবহন মন্ত্রণালয়। 

এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই দুর্ঘটনায় ১৫ জন প্রাণ হারিয়েছে এবং আরও ৪৬ জন আহত হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা ক্ষতিগ্রস্তদের মোপ্তির সোমিনো ডলো হাসপাতালে নিয়ে গেছেন। মালিতে সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রাস্তার বেহাল দশা এবং যানবাহনের ত্রুটি ও লোকজনের অবহেলার কারণে প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটে। 

এর আগে গত মাসের শেষের দিকে মালিতে একটি সোনার খনির টানেল ধসে ৭০ জনেরও বেশি শ্রমিক নিহত হন। আফ্রিকার অন্যতম শীর্ষ সোনা উত্তোলনকারী দেশ মালি। তা সত্ত্বেও এটি বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি। মালির খনিগুলোতে প্রায়ই মারাত্মক ভূমিধসের ঘটনা দেখা যায়। মূল্যবান এই ধাতু সমৃদ্ধ খনিগুলোর নিয়ন্ত্রণ পেতে বেগ পেতে হয় দেশটির কর্তৃপক্ষকে।

মন্তব্য (০)





image

‎বাংলাদেশি আশ্রয়প্রার্থীদের উগান্ডাসহ পাঁচ দেশে পাঠানোর প...

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নে আশ্রয় আবেদন বাতিল হওয়া বা...

image

‎পারস্য উপসাগর ছাপিয়ে নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র আপাতত ইরানে সামরিক হামলা স্থ...

image

দ্য হিন্দুর প্রতিবেদন তরুণদের আন্দোলনে যেভাবে বদলে দিয়েছ...

নিউজ ডেস্ক : দিল্লির যন্তর মন্তরে দেশটির তরুণ প্রজন্ম বা জেন...

image

সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

নিউজ ডেস্ক : সৌদি আরবে গত এক সপ্তাহে আইন অমান্য করার অভিযোগে...

image

শিক্ষার্থীদের ওপর ‘প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহারের নির্দেশ কে...

নিউজ ডেস্ক : দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের &l...

  • company_logo