ছবিঃ সংগৃহীত
বগুড়া প্রতিনিধি: এসএসসি ও সমমানের দ্বিতীয় দিনের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে বগুড়ায় ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দায়িত্ব অবহেলার কারণে শিবগঞ্জের একটি কেন্দ্রের কেন্দ্র সচিবসহ ১১ শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার বগুড়া জেলা প্রশাসনের শিক্ষা শাখা থেকে এ তথ্য জানানো হয়।
শিক্ষা শাখা থেকে আরও জানানো হয়েছে, দ্বিতীয় দিনের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় মোবাইল ফোন নিয়ে অসদুপায় অবলম্বন করায় বগুড়া শিবগঞ্জের গুজিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে পাচঁজনকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে ওই কেন্দ্রের সচিবসহ ১১ জন কক্ষ পরিদর্শককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। অপরদিকে সোনাতলার বয়রা কারিগরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এক শিক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়।
শিক্ষা বিভাগ আরও জানায়, এসএসসি ও সমমানের দ্বিতীয় দিনের পরীক্ষায় ২৮৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তাদের মধ্যে সাধারণে ১৫৭ জন, দাখিলে ৮৬ জন এবং বাকি ৪২ জন বিএম শাখার। জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) আফসানা ইয়াসমিন বলেন, ‘দ্বিতীয় দিনের পরীক্ষায় ছয় শিক্ষার্থীকে বহিষ্কার এবং কেন্দ্র সচিবসহ ১১ কক্ষ পরিদর্শককে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া শান্তিপূর্ণ পরিবেশে জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
নিউজ ডেস্কঃ দেশের ছয়টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও ...
নিউজ ডেস্কঃ জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধ...
নিউজ ডেস্কঃ ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক...
রংপুর ব্যুরো : উচ্চশিক্ষা,গবেষণা ও আন্তর্জাতিক একাডেমিক সহযো...

মন্তব্য (০)