• লিড নিউজ
  • শিক্ষা

পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দ্বিতীয় সেমিস্টারের ফাইনাল পরীক্ষা শুরু

  • Lead News
  • শিক্ষা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এক বছর মেয়াদি এডভান্সড সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় সেমিস্টারের (ফাইনাল) পরীক্ষা শুরু হয়েছে। 

রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা জানান, বেকারত্ব দূরীকরণে ভূমিকা রাখছে এই কোর্সটি।

দু'টি ট্রেডে এই কোর্স হয়। কোর্স দুটি হলো ফাইন আর্টস ও কম্পিউটার টেকনোলজি। এক বছর মেয়াদি কোর্সে দু'টি সেমিস্টারে পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬ মাস মেয়াদি প্রথম সেমিস্টারের পরীক্ষা গত অক্টোবর মাসে শেষ হয়েছে। দ্বিতীয় সেমিস্টারের সমাপনী পরীক্ষা রোববার থেকে শুরু হলো।

পাবনার দু'টি শিক্ষা প্রতিষ্ঠান ডিজিটাল কম্পিউটার ট্রেনিং সেন্টার এবং হাইটেক এডভান্সড ট্রেনিং ইন্সটিটিউটের ১২০ জন প্রশিক্ষণার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করছে।

এই কোর্সে অংশ নিয়েছেন ফরিদপুর জেলার সদরপুর উপজেলার মোশারফ হোসেন, কুষ্টিয়ার কানিজ সুলতানা, ঝিনাইদহের ফারহানা প্রধান ইমু, টাঙ্গাইলের আবুল কালাম আজাদ সহ অনেকে।

আলাপকালে তারা জানান, কয়েক মাস আগে আমরা প্রথম সেমিস্টারের পরীক্ষা দিয়েছি। এবার দ্বিতীয় সেমিস্টার তথা ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। এখানে সুন্দর, সুশৃঙ্খল ও মনোরম পরিবেশে প্রশিক্ষণ দেয়া হয়। এখান থেকে তারা অনেককিছু শিখতে পেরেছেন। যা তাদের দৈনন্দিন জীবনে অনেক কার্যকর ভূমিকা রাখবে। এই কোর্সের মাধ্যমে তারা বেকার জীবনের অভিশাপ থেকে নিজেদের মুক্ত করতে পারবেন বলে মনে করেন।

পাবনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অ্যাকাডেমিক ইনচার্জ অমল কুমার জানান, এই কোর্সটি বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড ২০১৮ সালে অনুমোদন দিয়েছে। এই কোর্সটি সম্পন্ন করলে একজন শিক্ষার্থী বাংলাদেশের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিল্প সংস্কৃতি বিষয়ক সহকারী শিক্ষক হিসেবে চাকুরির যোগ্যতা অর্জন করে।

তিনি আরও জানান, এই পদে সারাদেশে ক্রমান্বয়ে প্রায় ৩৭ হাজার শিক্ষক নিয়োগ হবে। কোর্সটি সম্পন্নের পর প্রশিক্ষণার্থীরা সার্টিফিকেট অর্জন করবেন। তারপর তারা এনটিআরসির মাধ্যমে নিবন্ধন পরীক্ষায় পাশ করলেই যেকোনো এলাকার মাধ্যমিক স্কুলগুলোতে শিক্ষকতা পেশায় জীবন শুরু করতে পারবেন।

মন্তব্য (০)





image

‎সরকারি ৬ কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ

নিউজ ডেস্কঃ দেশের ছয়টি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ...

image

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের ৩৭ ছাত্র সাময়িক বহিষ্কার

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও ...

image

চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক, যুক্ত হচ্ছে ৮টি ...

নিউজ ডেস্কঃ জাতীয় শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে খেলাধ...

image

বৃহস্পতিবার ক্লাস শেষে স্কুল-কলেজে ১৬, মাদ্রাসায় ২৩ দিনের...

নিউজ ডেস্কঃ ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে দেশের শিক...

image

বেরোবিতে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’এক্সপো,শিক্ষার্থ...

রংপুর ব্যুরো : উচ্চশিক্ষা,গবেষণা ও আন্তর্জাতিক একাডেমিক সহযো...

  • company_logo