• লিড নিউজ
  • রাজনীতি

মিয়ানমারে যুদ্ধে বাংলাদেশে নতুন সমস্যা: জি এম কাদের

  • Lead News
  • রাজনীতি

ফাইল ছবি

রংপুর ব্যুরো: মিয়ানমার আর্মির সঙ্গে আরাকান আর্মির চলমান যুদ্ধে বাংলাদেশে নতুন সমস্যার সূচনা হয়েছে, আমরা এ বিষয়ে উদ্বিগ্ন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। তবে দ্রুতই এই সমস্যার সমাধান হবে এবং হঠাৎ করে বিপদে পরা বাংলাদেশ বিপদমুক্ত হবে বলে প্রত্যাশা করেন তিনি।

শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর নগরীর জাপার কার্যালয়ে জেলা ও মহানগর দলের কর্মী সভায় যোগদানের পূর্বে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, মিয়ানমারের সৈন্যরা যেহেতু ফিজিক্যালই আমাদের দেশে প্রবেশ করছে, এটা নিয়ে সরকারের সিদ্ধান্তে প্রশ্ন আছে। এ নিয়ে আমাদের প্রস্তুতি নিতে হবে। আমরা এ বিষয়ে সবাই উদ্বিগ্ন। যেটাই হোক না কেন, এ বিষয়ে দেশবাসীর কাছে সুস্পষ্টভাবে বিষয়টি তুলে ধরা দরকার।

জাপা চেয়ারম্যান বলেন, এখন যারা দেশে ঢুকছেন, সংখ্যায় খুব বেশি নয়। তবে বিগত সময়ে প্রায় ১২ লাখ রোহিঙ্গা দেশে প্রবেশ করেছে। আরও যদি প্রবেশ করে কিংবা আসা শুরু হয় তাহলে আমাদের সমস্যা তৈরি করবে।

জাপা একাংশের চেয়ারম্যান ও সাবেক বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের কাউন্সিলের তারিখ ঘোষণা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জিএম কাদের বলেন, রাজনীতি ও দল করার অধিকার সবার রয়েছে। যারা এসব করছে, তারা কেউ জাতীয় পার্টির নয়। তাছাড়া এসব কাউন্সিল আইনগত কোনও ভিত্তি রাখে না। এজন্য এ বিষয়ে আমাদের কোনও মতামত নেই।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর জাপার সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জেলা জাপা সদস্য সচিব আব্দুর রাজ্জাকসহ জাতীয় পার্টির অন্যান্য নেতৃবৃন্দ।

মন্তব্য (০)





image

হাদি হত্যার বিচার দাবিতে ডিসেম্বরজুড়ে ইনকিলাব মঞ্চের কর্ম...

১

নিউজ ডেস্কঃ শহীদ শরিফ ওসমান হাদির প্রথম শাহাদাতবার্ষিকী...

image

হাসিনার দেশে ফেরার বৈধ পথ দেখালেন শিশির মনির

২

নিউজ ডেস্কঃ  বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে ছাত্র-জনতার...

image

গোপালগঞ্জ নিয়ে হাদির আশঙ্কাই আজ সত্যি হলো: জাবের

৩

নিউজ ডেস্কঃ গোপালগঞ্জকে কেন্দ্র করে দেশে যে অরাজক পরিস্...

image

‘শেখ হাসিনা পালায় না‘, সেই কথা বলে শেখ হাসিনা পালিয়ে গেছে...

৪

নিউজ ডেস্কঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখ...

image

বিরোধীদলীয় নেতার অস্ট্রেলিয়া সফর অত্যন্ত ফলপ্রসূভাবে সম্প...

৫

নিউজ ডেস্কঃ বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

  • company_logo