• লিড নিউজ
  • আন্তর্জাতিক

কারাগার থেকে নিজের জয়ী ঘোষণা করেছেন ইমরান খান

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোট গণনা চলছে। এর মধ্যেই কারাগার থেকে নিজের জয়ী ঘোষণা করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর পক্ষে এমনটাই দাবি করেছেন।

বৃহস্পতিবার অনুষ্ঠিত পাকিস্তান সাধারণ নির্বাচনের ভোট গণনা চলছে আজ (৯ ফেব্রুয়ারি)। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান নিজের বিজয় দাবি করে বলেছেন, জনগণ বিপুলসংখ্যক ভোট দিয়ে তার দলকে নির্বাচিত করে তাদের রায় দিয়েছে।

জেলবন্দি পাকিস্তানি এ নেতা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ তার বিজয়ের ব্যাপারে আস্থা প্রকাশ করে জনগণের রায় রক্ষা করার জন্য 'ফরম ৪৫' রক্ষা করার আহ্বান জানিয়েছেন। ‘ফরম ৪৫’ হলো পাকিস্তানের নির্বাচন কমিশন কর্তৃক গণনার বিবৃতির প্রমাণ।

তিনি বলেন, যার সময় এসেছে তাকে কোনো শক্তি পরাজিত করতে পারে না। জনগণের স্বপ্ন ক্ষুণ্ন করার জন্য প্রতিটি সম্ভাব্য পদ্ধতি অবলম্বন করা সত্ত্বেও, আমাদের জনগণ আজ ভোটের মাধ্যমে কথা বলেছে।

ইমরান খান চলমান ভোট গণনার একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, বেসরকারি হিসাবে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ১২৫ আসনে, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ৪৪ আসনে, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ২৮ আসনে, এমকিউএম ৯ আসনে এবং জেইউআই ৪ আসনে জয়ী হয়েছে।

মন্তব্য (০)





image

আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ মাসের মধ্যে সর্বনিম্ন

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া প্রাথমিক চুক্ত...

image

ইরান চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে...

নিউজ ডেস্ক : যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্র একটি ...

image

লেবাননে ইসরাইলের দখলদারত্ব সমঝোতা স্মারকের লঙ্ঘন: আরাগচি

নিউজ ডেস্ক : লেবাননের ভূখণ্ডে ইসরাইলের দখলদারত্ব অব্যাহত থাক...

image

রেকর্ড পতনের পর আবারও বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম।  য...

image

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি প্রকাশ করতে পারে...

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্রাম্প শুক্রবারের আগেই যুক্ত...

  • company_logo