• লিড নিউজ
  • আন্তর্জাতিক

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ মার্কিন মেরিন সেনা নিহত

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ  যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দেশটির পাঁচ মেরিন সেনা নিহত হয়েছেন। বহনকারী হেলিকপ্টারটি নিখোঁজ হয়। 

মঙ্গলবার সেনারা সিএইচ-৫৩ই সুপার স্ট্যালন হেলিকপ্টারে নেভাডার ক্রিক বিমানঘাঁটি থেকে মিরারমার মেরিন কর্পস এয়ার স্টেশনে যাচ্ছিল। পথিমধ্যে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) মেরিন কর্পস তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। খবর এএফপির।

থার্ড মেরিন এয়ারক্রাফট উইংয়ের কমান্ডার মেজর জেনারেল মাইকেল বোর্গস্কাচল এক বিবৃতিতে বলেছেন, ভারাক্রান্ত মন ও অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি আমাদের থার্ড মেরিন এয়ারক্রাফট উইং ও ‘ফ্লাইং টাইগার’-এর প্রশিক্ষণ চলার সময় আমাদের পাঁচ সেনা নিহত হয়েছেন।

নিহত সেনাদের মরদেহ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে তাদের উদ্ধারে সব ধরনের চেষ্টা চলছে।

প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, সেনাদের মৃত্যুর খবর শোনার পর তিনি ‘মর্মাহত’ হয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, আমি তাদের পরিবার, স্কোয়াড্রন এবং মেরিন ক্রপসের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আমরা আমাদের পাঁচজন সেরা যোদ্ধাকে হারানোয় দুঃখ প্রকাশ করছি।

গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর বেশ কয়েকটি হেলিকপ্টার ও বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। গত বছরের নভেম্বরে জাপানে একটি সামরিক ছোট বিমান বিধ্বস্ত হয়ে আট সেনা নিহত হন।

সেই একই মাসে ভূমধ্যসাগরে অনুশীলন চলার সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হন। অন্যদিকে আগস্টে অস্ট্রেলিয়ায় আরেকটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিন সেনা প্রাণ হারান।

অপরদিকে এপ্রিলে অনুশীলন শেষে ফেরার সময় একটি প্রত্যন্ত অঞ্চলে মাঝ আকাশে দুটি হেলিকপ্টারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ওই দুর্ঘটনায় তিনজন নিহত ও দুজন আহত হন।

মন্তব্য (০)





image

আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ মাসের মধ্যে সর্বনিম্ন

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া প্রাথমিক চুক্ত...

image

ইরান চুক্তি নিয়ে ইসরাইলে ক্ষোভের বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রকে...

নিউজ ডেস্ক : যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্র একটি ...

image

লেবাননে ইসরাইলের দখলদারত্ব সমঝোতা স্মারকের লঙ্ঘন: আরাগচি

নিউজ ডেস্ক : লেবাননের ভূখণ্ডে ইসরাইলের দখলদারত্ব অব্যাহত থাক...

image

রেকর্ড পতনের পর আবারও বাড়ল তেলের দাম

নিউজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম।  য...

image

শুক্রবারের আগেই যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি প্রকাশ করতে পারে...

নিউজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্র্রাম্প শুক্রবারের আগেই যুক্ত...

  • company_logo