ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগে একের পর এক ম্যাচে হারলেও এফএ কাপে ঠিকই নিজেদের দাপট অব্যাহত রেখেছে চেলসি। বুধবার রাতে অ্যাস্টন ভিলাকে ৩-১ গোলে হারিয়ে পঞ্চম রাউন্ডে উঠে গেছে তারা। একইদিন অন্য ম্যাচে ব্রিস্টল সিটিকে টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে হারিয়ে ৫ম রাউন্ডে উঠলো নটিংহ্যাম ফরেস্ট।
এই জয়ে চেলসি কোচ মওরিসিও পোচেত্তিনো আপাতত হাফছেড়ে বাঁচলেন। কারণ, ,মাত্র চারদিন আগেই উলভারহ্যাম্পটনের কাছে ৪-২ গোলে হেরেছিলো তারা। তার আগে লিভারপুলের কাছে হেরেছিলো ৪-১ গোলে। অ্যাস্টনভিলার সঙ্গে গোলশূন্য ড্র করেছিলো তারা।
সর্বশেষ কারাবাও কাপে মিলসবার্গকে ৬-১ গোলে হারিয়েছিলো চেলসি। এরপর আর কোনো জয় ছিল না তাদের। সর্বশেষ বুধবার অ্যাস্টন ভিলাকে হারিয়ে স্বস্তি ফিরলো ব্লুজ শিবিরে।
অ্যাস্টন ভিলার বিপক্ষে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিলো চেলসি। কনর গ্যালাগার ১১ মিনিটে গোল করে এগিয়ে দেন চেলসিকে। এরপর ২১তম মিনিটে গোল করেন নিকোলাস জ্যাকসন।
দ্বিতীয়ার্ধের শুরুতেও বাকি গোলটি করে বসে চেলসি। আর্জেন্টাইন তারকা এনজো ফার্নান্দেজ ৫৪তম মিনিটে তৃতীয় গোলটি করে চেলসির জয় নিশ্চিত করেন। ম্যাচ শেষ হওয়ার খানিক আগে, ইনজুরি সময়ে (৯০+১) মুসা দিয়াবি গোল করে ব্যবধান কমান অ্যাস্টন ভিলার হয়ে।
ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে চেলসির চেয়ে অনেক এগিয়ে অ্যাস্টন ভিলা। ব্যবধানটা প্রায় ১৫ পয়েন্টের। কিন্তু এফএ কাপে এসেই চেলসি নিজেদের সঙ্গে ব্যবধানটা বুঝিয়ে দিলো।
৮ বারের এফএ কাপ চ্যাম্পিয়ন চেলসি পঞ্চম রাউন্ডে মুখোমুখি হবে লিডস ইউনাইটেডের। তার আগেই ইংলিশ লিগ কাপের ফাইনালে লিভারপুলের মোকাবেলা করবে পোচেত্তিনোর শিষ্যরা।
স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি...
স্পোর্টস ডেস্ক: মরক্কোর বিপক্ষে ড্র দিয়ে ফুটবল বিশ্বকাপ...
বিনোদন ডেস্ক : ছোট ও বড়পর্দার একসময়ের নিয়মিত মুখ অভিনেত্রী আসমা ঝিলিক শু...
স্পোর্টস ডেস্ক : গেল বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ...
স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে প্রথম ম্যাচেই মরক্কোর সঙ্গে ১-১ ড্র করেছে ব্র...

মন্তব্য (০)