• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ-নিয়ন্ত্রিত লিসিচানস্ক শহরে হামলা, নিহত ২৮

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ-নিয়ন্ত্রিত লিসিচানস্ক শহরের একটি বেকারিতে হামলার ঘটনায় কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়েছে। হামলার শিকার ওই ভবনটিতে একটি রেস্টুরেন্টও রয়েছে। রুশ কর্মকর্তারা জানিয়েছেন, সেখানে হামলার ঘটনায় নারী, শিশুসহ বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। খবর বিবিসির। 

ওই শহরে ইউক্রেনের এই হামলাকে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন রুশ কর্মকর্তারা। ক্রেমলনি বলছে, পশ্চিমা দেশগুলোর কাছ থেকে পাওয়া অস্ত্র দিয়ে এসব হামলা চালাচ্ছে ইউক্রেন। তবে এই হামলার বিষয়ে কিয়েভের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

সোমবার রুশ-নিয়ন্ত্রিত লুহানস্ক পিপলস রিপাবলিক (এলএনআর) এর প্রধান বলেন, হামলায় জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী অ্যালেক্সি পোটেলেশচেঙ্কো নিহত হয়েছেন। তিনি একটি রেস্টুরেন্টে জন্মদিন উদযাপন করছিলেন। সে সময় ওই রেস্টুরেন্ট হামলার শিকার হয়।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী ইচ্ছাকৃতভাবেই ওই বেকারিতে হামলা চালিয়েছে। তারা আগে থেকেই জানতো যে, স্থানীয়রা ঐতিহ্যগতভাবেই বিভিন্ন পন্য এবং জিনিসপত্রের জন্য প্রতি শনিবার সেখানে জড়ো হয়। অনেক বয়স্ক লোক এবং শিশুরাও তাদের পরিবারের সঙ্গে সেখানে আসে।

২০২২ সালের জুলাই মাসে ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নেয় রাশিয়া। এদিকে গত রোববার দক্ষিণ জাপোরিঝিয়া অঞ্চলে সফরের অংশ হিসাবে রোবটাইন গ্রামের কাছে অবস্থিত সেনাঘাঁটি পরিদর্শন করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

এর আগে ইউক্রেনের মধ্যাঞ্চলে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল বিদ্যুৎ অবকাঠামো। এতে ইউক্রেনের হাজার হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। সে সময় ইউক্রেনের বিমানবাহিনী জানায়, অন্তত ২৪টি ইরানি দিয়ে ড্রোন হামলা চালিয়েছে মস্কো। এসব হামলায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের অবকঠামোগুলো।

মন্তব্য (০)





image

‎পারস্য উপসাগর ছাপিয়ে নতুন নতুন অঞ্চলে ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র আপাতত ইরানে সামরিক হামলা স্থ...

image

দ্য হিন্দুর প্রতিবেদন তরুণদের আন্দোলনে যেভাবে বদলে দিয়েছ...

নিউজ ডেস্ক : দিল্লির যন্তর মন্তরে দেশটির তরুণ প্রজন্ম বা জেন...

image

সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

নিউজ ডেস্ক : সৌদি আরবে গত এক সপ্তাহে আইন অমান্য করার অভিযোগে...

image

শিক্ষার্থীদের ওপর ‘প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহারের নির্দেশ কে...

নিউজ ডেস্ক : দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের &l...

image

দেশের স্বার্থে ট্রাম্পের সমালোচনা করতেও পিছপা হব না: বার্...

নিউজ ডেস্ক : দেশের জাতীয় স্বার্থ রক্ষার্থে প্রয়োজনে মার্কিন ...

  • company_logo