• লিড নিউজ
  • আন্তর্জাতিক

ইরানের ওপর হামলার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়া ও ইরাকে থাকা বিভিন্ন স্থাপনায় বিমান হামলা চালানোর পরিকল্পনা অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। কয়েক দিন টানা হামলা হবে বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, মার্কিন সংবাদমাধ্যম সিবিএস দেশটির নীতিনির্ধারক পর্যায় থেকে এই অনুমোদনের তথ্য জানতে পেরেছে। 

তবে কোনো সময় এই হামলা শুরু হবে, তা এখনো জানানো হয়নি। এমনকি সময় ঠিক করা হয়নি বলে জানা গেছে। পরিবেশ ও পরিস্থিতি বোঝে মার্কিন বিমান হামলা হবে বলে মনে করা হচ্ছে।

জর্ডানের সিরিয়া সীমান্ত এলাকায় গত রোববার ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হন। এ ঘটনার রেষ কাটতে না কাটতেই এবার পাল্টা হামলার সিদ্ধান্ত অনুমোদন দিল মার্কিন প্রশাসন। 

রোববারের হামলার জন্য ইরান সমর্থিত মিলিশিয়া গোষ্ঠীতে দায়ী করেছে যুক্তরাষ্ট্র। ইরাকের ইরান সমর্থিত গোষ্ঠী এ দায় স্বীকারও করেছে । তবে ৪১ জন আহত হওয়া এ হামলায় ইরানের কোনো ভূমিকা ছিল না বলে দাবি দেশটির। 

   গত ৭ অক্টোবর গাজায় ইসরাইলি হামলা শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে মার্কিনদের টার্গেট করে হামলা বেড়েছে। বিশেষ করে হুথি গোষ্ঠী বেশি হামলা করছে। বেশিরভাগ গোষ্ঠীই ইরান সমর্থিত।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

১

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৩

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

image

প্যারোলে মুক্তি পেয়ে প্রেমিকাকে বিয়ে গ্যাংস্টারের, পাহারা...

৪

নিউজ ডেস্ক : পুরোহিত হন্তদন্ত হয়ে মন্ত্র পড়ছিলেন আর অগ্নিকুণ...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৫

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

  • company_logo