• লিড নিউজ
  • আন্তর্জাতিক

দখলদার ইসরায়েলি আগ্রাসনে চরম খাদ্য সংকটে গাজা: ডব্লিউএইচও

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ দখলদার ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনের গাজায় খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংস্থাটি বলছে, গাজা উপত্যকার খান ইউনিসের নাসের হাসপাতালে খাবারের ব্যাপক সংকট থাকা সত্ত্বেও সেখানে খাবার সরবরাহ করতে পারছে না। তল্লাশি কেন্দ্রগুলোতে বিলম্বের ফলে সেখানে কঠিন পরিস্থিতি তৈরি হচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজার উত্তরাঞ্চলে খাদ্য সরবরাহের পর ত্রাণকর্মী মার্সি কর্পস বলেন, আমি ভিড়ের কারণে দুজনকে শ্বাসরোধে মারা যেতে দেখেছি। লোকজনের ভিড়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছে।’ ওই এলাকায় খাদ্য সরবরাহ তেমন একটা হয়নি।

রেড ক্রিসেন্ট জানিয়েছে, ইসরায়েলি বাহিনী খান ইউনিসের আল-আমল হাসপাতালে হামলা চালিয়েছে। এখন তারা চিকিৎসকদের এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের এলাকা ছাড়তে বলছে।

গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে ১২শ’র বেশি মানুষকে হত্যা করে হামাস। জিম্মি করে নিয়ে যায় ২৪২ জনকে। প্রতিশোধ নিতে ওইদিন থেকেই গাজায় তীব্র আকাশ হামলা শুরু করে ইসরায়েল। পরে স্থল অভিযান শুরু করে দখলদার দেশটি, যা এখনও অব্যাহত আছে।

৭ অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় অন্তত ২৬ হাজার ৭৫১ জন নিহত হয়েছেন।

মন্তব্য (০)





image

দ্য হিন্দুর প্রতিবেদন তরুণদের আন্দোলনে যেভাবে বদলে দিয়েছ...

নিউজ ডেস্ক : দিল্লির যন্তর মন্তরে দেশটির তরুণ প্রজন্ম বা জেন...

image

সৌদিতে ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

নিউজ ডেস্ক : সৌদি আরবে গত এক সপ্তাহে আইন অমান্য করার অভিযোগে...

image

শিক্ষার্থীদের ওপর ‘প্রাণঘাতী অস্ত্র’ ব্যবহারের নির্দেশ কে...

নিউজ ডেস্ক : দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের &l...

image

দেশের স্বার্থে ট্রাম্পের সমালোচনা করতেও পিছপা হব না: বার্...

নিউজ ডেস্ক : দেশের জাতীয় স্বার্থ রক্ষার্থে প্রয়োজনে মার্কিন ...

image

ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেন ও ফ্রান্স, জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক: প্রচণ্ড তাপদাহ ও শুষ্ক বাতাসের কারণে স্মর...

  • company_logo