• লিড নিউজ
  • আন্তর্জাতিক

জর্ডানে হামলার জবাব দেবে যুক্তরাষ্ট্র: বাইডেন

  • Lead News
  • আন্তর্জাতিক

ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্কঃ জর্ডানের উত্তরপূর্বাঞ্চলে সিরিয়া ও ইরাক সীমান্ত সংলগ্ন যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে গত রোববার ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত ও ৪০ জনেরও বেশি আহত হয়েছেন। গতবছর অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর বহু হামলা হলেও এটিই ছিল প্রথম প্রাণঘাতী হামলা। এবার এই হামলার জবাব দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার জবাব তার দেশ কীভাবে দেবে সে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। খবর বিবিসির। 

ফ্লোরিডায় যাওয়ার জন্য হোয়াইট হাউজ ছাড়ার সময় বাইডেন আরও বলেন, ‌‌‘মধ্যপ্রাচ্যে আমাদের ব্যাপক পরিসরে যুদ্ধের দরকার নেই।

গত রোববার জর্ডানের উত্তরপূর্বাঞ্চলে সিরিয়া ও ইরাক সীমান্ত সংলগ্ন যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত ও ৪০ জনেরও বেশি আহত হয়। 

গতবছর অক্টোবরে ইসরায়েল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর বহু হামলা হলেও এটিই প্রথম প্রাণঘাতী হামলা ছিল।

বিবিসি জানায়, ইরান-সমর্থিত একটি মিলিশিয়া গোষ্ঠী জর্ডানের ওই মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর দায় স্বীকার করেছে।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন হামলার ঘটনার পরপরই ইরানকে এর জন্য দোষারোপ করেছিলেন। এরপরই ইরানে সরাসরি সামরিক হামলা চালানোর জন্য তার ওপর রাজনৈতিক চাপ বেড়েছে। তবে বাইডেন প্রশাসন এর আগে জানিয়েছিল, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়তে চায় না। আর এখন প্রেসিডেন্ট বাইডেন ওই হামলার জবাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন।

মন্তব্য (০)





image

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের রোডম্যাপ

১

নিউজ ডেস্ক : ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ প্রায় সাত মাসে গড়িয়...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

২

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

image

প্রতিপক্ষের ঘুম হারাম করে দিচ্ছে ইরানের যে প্রযুক্তি

৩

নিউজ ডেস্ক : মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে একের পর এক সামরিক চোখধ...

image

প্যারোলে মুক্তি পেয়ে প্রেমিকাকে বিয়ে গ্যাংস্টারের, পাহারা...

৪

নিউজ ডেস্ক : পুরোহিত হন্তদন্ত হয়ে মন্ত্র পড়ছিলেন আর অগ্নিকুণ...

image

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ দিনের রোডম্যাপ দিল ইরান

৫

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ থামানো এবং আন্...

  • company_logo